News Flash

  • Home
  • Uncategorized
  • আসাম-আগরতলা জাতীয় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার নেই
Image

আসাম-আগরতলা জাতীয় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার নেই

করিমগঞ্জ, ১০ আগস্ট (হিঃস)৷৷ করিমগঞ্জ জেলার অন্তর্গত চুড়াইবাড়ির অসম-ত্রিপুরা জাতীয় সড়কে গাছ ফেলে ডাকাতি-কাণ্ডের সঙ্গে জড়িত কাউকে এখনও ধরতে পারেনি পুলিশ৷ ভয়ানক এই ডাকাতি- কাণ্ডের পর ওই পথে যাতায়তকারী যাত্রীবাহী গাড়ি এবং পণ্য বোঝাই ট্রাক চালকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ শিগগির ডাকাতদের পাকড়াও করে উপযুক্ত শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে৷ খবরে প্রকাশ, গত মঙ্গলবার মধ্যরাতে অসম ত্রিপুরা সীমান্তবর্তী চুড়াইবাড়ি এলাকার মতলবির পীর মোকামের পাশে গাছ ফেলে বিভিন্ন যানবাহনে ডাকাতির চেষ্টা চালায় একদল ডাকাত৷ অবশ্য ডাকাতির চেষ্টা চালালেও পুলিশের তৎপরতায় তা ভেস্তে যায় বলে দাবি৷ চুড়াইবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ কালীপদ দেব এ ব্যাপারে জানান, সড়কে গাছ ফেলার খবর মুহূর্তের মদ্যে তাঁদের কাছে পৌঁছে যাওয়ার পর পুলিশ মাঠে নামে৷ তড়িঘড়ি সড়ক পরিস্কার করে তল্লাশিতে নামা হয়৷ তবে কেউ ধরা পড়েনি৷ ডাকাতরা কয়েকটি গাড়ি আটকে রাখলেও অপারেশন তারা চালাতে পারেনি৷ পুলিশের ধারণা, আন্তঃরাজ্য সীমান্তের বিভিন্ন গেট তুলে নেওয়ার ফলে একাংশ লোক যারা কাজ হারিয়েছে তারাই এখন এমন অপরাধঘটিত কাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে৷ ফাঁড়ির ইনচার্জ কালীপদ আরও জানান, ডাকাতের ওই দলটি ডাকাত না বনদস্যু তা-ও এখনও স্পষ্ট নয়৷ কারণ সড়ক লাগোয়া সংরক্ষিত বনাঞ্চলের একটি গাছ কেটে সড়কে ফেলে দিয়েছিল দুর্বৃত্তের জল৷ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান৷ গাছুটি বনুবিভাগকে সমঝে দেওয়া হয়েছে৷ জনগণের সুরক্ষার কথা মাথায় রেখে প্রশাসনকে আরও কঠোর হওয়ার জন্য পুলিশ সুপারের কাছে অনুরোধ জানিয়েছেন সচেতন মানুষজন৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top