পঞ্চকুলা , ১০ আগস্ট (হি.স) : হরিয়ানা রাজ্যের পঞ্চকুলা শহরে ক্লোরিন গ্যাস লিক হওয়ার কারণে ৩০ থেকে ৪০ মানুষ অসুস্থ হয়ে পড়েন । তার মধ্যে
অসুস্থ ২০ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।
পঞ্চকুলায় অবস্থিত সেক্টর-২০ তে আশিয়ানা নামক একটি আবাসনে ক্লোরিন গ্যাস লিক হয় । স্থানীয় মানুষের দাবি অনুযায়ী ওই গ্যাসের লিক হওয়ার কারণে ৩০ থেকে ৪০ জন মানুষ অসুস্থ হয়ে পড়ে । শারীরিক উপসর্গ যেমন চোখ জ্বালা ও বমিভাব অসুস্থ হয়ে পড়া মানুষের মধ্যে দেখা দেয় । পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ গোটা এলাকা খালি করে দেয় । ঘটনাস্থলে অসুস্থ মানুষকে উদ্ধার করার জন্য আসে বিশাল দমকল বাহিনী । পুলিশে তদন্তে জানা যাচ্ছে যে ওই আবাসনে পানীয় জলে ক্লোরিন গ্যাসের ব্যবহার হত । তাই ওখান থেকেই গ্যাস লিক হয়েছে বলে জানা গেছে । ঘটনাস্থালে উপস্থিত ছিলেন শহরের মেয়র উপেন্দ্র কৌর আলুওয়ালিয়া ও প্রযুক্তিবিদদের একটি দল ।

হরিয়ানায় ক্লোরিন গ্যাস লিকে অসুস্থ ৪০
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















