News Flash

  • Home
  • Uncategorized
  • হেট স্টোরি ৪-এর মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে উর্বশী রাউটেলাকে
Image

হেট স্টোরি ৪-এর মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে উর্বশী রাউটেলাকে

মুম্বাই , ৮ আগস্ট (হি.স) : হেট স্টোরি ফ্রেনঞ্চাইজের পরবর্তী সংস্করণ হেট স্টোরি-৪ য়ে মুখ্য ভূমিকায় অভিন্য় করতে দেখা যাবে উর্বশী রাউটেলাকে। লাস্যময়ী এই নায়িকা ইতিমধ্যেই তার লাস্যময়তার জন্য বলিউডে খ্যাতি অর্জন করেছে । বলিউডের বিভিন্ন সিনেমায় ও মিউজিক ভিডিওতে তাকে আইটেম নম্বর করতে দেখা গেছে । সম্প্রতি রাকেশ রোশন প্রযোজিত , সঞ্জয় গুপ্ত পরিচালিত ঋত্বিক রোশন অভিনীত কাবিলে তাকে একটি ডান্স নম্বরে দেখা গেছে ।
টি-সিরিজ প্রযোজিত হেট স্টোরি সিরিজে চতুর্থ পর্বে অর্থাৎ হেট স্টোরি ৪ য়ে কোন পরিচালক পরিচালনা করবেন তা এখনও পর্যন্ত ঠিক হয়নি । উল্লেখ্য এই টি-সিরিজেরই প্রযোজিত পুলকিত সম্রাট ও ইয়ামি গৌতম অভিনীত সনম রে সিনেমায় অভিনয় করতে দেখা গেছে মডেল কাম অভিনেত্রী উর্বশী রাউটেলাকে । সূত্র থেকে যাচ্ছে যে ২০১৭ সালেই শুরু হওয়ার কথা ছিল হেট স্টোরি ৪ য়ের সিনেমার শুটিং । কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ার কারণে ২০১৮ সালে শুরু হবে এই সিনেমার শুটিং । এই সিনেমা হিরো কে হবে তা এখনও ঠিক হয়নি । যদিও বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভর ,কুণাল খেমু ও নওয়াজউদ্দিনের নাম চর্চার মধ্যে রয়েছে ।
খুন , যৌনতা ও তাকে ঘিরে মানবিক সম্পর্কের সমীকরণের রহস্য সঙ্গে টানটান সাসপেন্স থ্রিলারই মূলত এই হেট স্টোরি ফ্রেনঞ্চাইজের সাফল্যের মূল চাবিকাঠি । ২০১২ সালে মুক্তি পায় এই সিরিজের প্রথম সিনেমা হেট স্টোরি ১ । এই সিনেমার মুখ্য ভূমিকায় ছিলেন বঙ্গললনা পাওলি দাম । এই সিনেমাটি পরিচালক ছিলেন বিক্রম ভাট । ২০১৪ সালে মুক্তি পায় এই সিরিজের দ্বিতীয় সংস্করণ । ওই সিনেমায় অভিনয় করেছিলেন সুরভিন চাওলা । ২০১৫ সালে এই সিনেমার তৃতীয় ভাগে অভিনয় করেছিলেন সলমনের দুই নায়িকা জারিন খান ও ডেইজি ইরানি । মূলত নারীকেন্দ্রিক সিনেমা হওয়ার ফলে এই ফ্রেনঞ্চাইজিতে নায়িকার ভূমিকাই আসল ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top