নদিয়া, ৯ আগাস্ট (হি.স.) : এবার বিষাক্ত গজা কারখানার হদিশ মিলল নদিয়ার মুরাগাছায়। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে গজা।
নোংরা কারখানায় পা দিয়ে ময়দা মাখা হচ্ছিল । পাশে ছিল ছাতা পড়া গুড়, পাম তেল, নোংরা জল এই কারখানায় তৈরি হচ্ছে খাস্তা গজা। লালগোলা থেকে শিয়ালদহ ট্রেনে রুটে দেদার বিকোচ্ছে এই অস্বাস্থ্যকর গজা। স্থানীয় পঞ্চায়েতের দাবি, ট্রেড লাইসেন্স না থাকায় আগে এই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। অভিযোগ পেয়ে আবারও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। আগে নদিয়ার নবদ্বীপে মেয়াদ উত্তীর্ন চিপস ও চানাচুর প্যাকেট বদলে বিক্রির অভিযোগ উঠেছিল। এবার মিলল অস্বাস্থ্যকর পরিবেশে গজা তৈরির কারখানার খোঁজ।

বিষাক্ত গজা কারখানার হদিশ মিলল নদিয়ায়
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















