News Flash

  • Home
  • Uncategorized
  • দিদির মুখে বিজেপিকে ভারত ছাড়ার ডাক আইওয়াশ এবং গিমিক মহ: সেলিম
Image

দিদির মুখে বিজেপিকে ভারত ছাড়ার ডাক আইওয়াশ এবং গিমিক মহ: সেলিম

দুর্গাপুর, ৯ আগষ্ট (হি.স.) : দিদি বিজেপিকে হাত ধরে বাংলায় নিয়ে এসেছে। আর এখন বলছেন ভারত ছাড়ও। এটা তার আইওয়াশ এবং গিমিক ছাড়া আর কিছুই নয় । বুধবার দুর্গাপুরে এক নির্বাচনি সভায় এসে মুখ্যমন্ত্রীর মুখে বিজপির ভারত ছাড়োকে এমন ভাবেই কটাক্ষ করলেন সিপিএম সাংসদ মহঃ সেলিম।
বুধবার দুর্গাপুরে ডিপিএল টাউনশিপে নির্বাচনি সভায় আগাগোড়া তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন সিপিএম সাংসদ মহঃ সেলিম। তিনি বৈদিক ভিলেজ কান্ডে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানো প্রসঙ্গ টেনে বলেন, \” বহু আগে বলেছিলাম, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করানো থেকে জমির দালালির নেওয়া সব কিছুরই কমিশন যাচ্ছে ভাইপোর কোম্পানিতে। এক কোটি তো চিনাবাদাম, বস্তা ভর্তি টাকা বের হবে তদন্ত হলে।\” অভিষেকের কোম্পানির নামপর উচ্চারন করা প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন,\” ওই উচ্চারন করতে তৃণমূলের নীচুতলার কর্মীরা পারবে না। তারা টুকে পাশ করেছে। দলের শিক্ষামন্ত্রীও টুকে পাশ করেছে। আর মুখ্যমন্ত্রীর ডিগ্রিটাই জাল।\” এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিজেপিকে ভারত ছাড়ো ডাকের কড়া সমালোচনা করে বলেন, \” তিনি নিজেই বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছেন। এখন ভারত ছাড়ার ডাক দিচ্ছেন। এটা লোক দেখানো ছাড়া কিছুই না | একমাত্র বমপন্থীরাই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে।\”

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top