রায়পুর, ৯ আগস্ট (হি.স.): ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুর জেলা এবং নারায়ণপুর জেলা থেকে পাঁচ কুখ্যাত মাওবাদীকে গ্রেফতার করল
পুলিশ| ধৃত পাঁচ কুখ্যাত মাওবাদীর মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে বিজাপুর জেলা থেকে| নারায়ণপুর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে এক জন মাওবাদীকে| উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার বিজাপুর জেলার গঙ্গালুর এলাকায় মাওবাদী দমন অভিযানে নামে কোবরা বাহিনী, স্পেশাল টাস্ক ফোর্স এবং জেলা পুলিশ| তল্লাশি অভিযানের সময় মোদিপারা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে চার জন মাওবাদীকে| ধৃত চার মাওবাদীর নাম হল, মঙ্গুলা হেমলা (৩৫), রাজু তাতি (২৮), রামু হেমলা (৩০) এবং হেমলা বুধু (৩৫)|
অপর অভিযানে নারায়ণপুর জেলার কলমানার গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বুধরু মানদাভি (২৩) নামে এক মাওবাদী কমাান্ডারকে|

ছত্তিশগড়ে সাফল্য নিরাপত্তা বাহিনীর, দুই জেলা থেকে ধৃত ৫ মাওবাদী
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















