News Flash

  • Home
  • Uncategorized
  • অক্টোবর থেকে শিলচর-গুয়াহাটি হিল ক্যুইন ট্রেন, জানান লামডিঙের ডিআরএম
Image

অক্টোবর থেকে শিলচর-গুয়াহাটি হিল ক্যুইন ট্রেন, জানান লামডিঙের ডিআরএম

হাফলং (অসম), ০৯ আগস্ট, (হি.স.) : আগামী অক্টোবর মাসের মধ্যে শিলচর-গুয়াহাটির মধ্যে হিল ক্যুইন ট্রেন চলাচল শুরু করা হবে বলে জানালেন উত্তরপূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের ডিআরএম প্রমোদকুমার জৈন। কিছুদিন আগে হাফলং এসে এনসি হিলস্ ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরামের সঙ্গে এক বৈঠকে ডিআরএম জানিয়ে ছিলেন, জুলাই থেকেই গুয়াহাটী-শিলচরের মধ্যে হিল ক্যুইন ট্রেন চলাচল শুরু করা হবে। কিন্তু জুলাই পেরিয়ে আগস্ট মাস আসার পরও এই ট্রেন চলাচল শুরু হয়নি।
আজ লামডিঙে তাঁর দফতরে ছাত্র সংগঠনটির সভাপতি ডেভিড কেভমকে ডিআরএম জানান, বর্ষার মরশুমের দরুন জুলাই মাসে হিল ক্যুইন ট্রেন চালু করা সম্ভব হয়নি। তবে ডিআরএম ডেভিড কেভমকে আশ্বস্ত করে বলেছেন, আগামী অক্টোবরের মধ্যে গুয়াহাটি-শিলচর হিল ক্যুইন ট্রেন ফের চালু করা হবে।
উল্লেখ্য, লামডিং-শিলচর মিটারগেজ রেলপথে হাফলং-লামডিং হিল ক্যুইন ট্রেন চলাচল করত। কিন্তু মিটারগেজ রেললাইন তুলে নেওয়ার পর ব্রডগেজ রেলপথে অন্যান্যা ট্রেন চলাচল শুরু হলেও হিল ক্যুইন ট্রেন তুলে নেওয়া হয়। তার পর থেকেই পাহাড়ের বিভিন্ন সংগঠন হিল ক্যুইন ট্রেন ফের চালু করার দাবি জানিয়ে আসছিল উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের কাছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top