হাফলং (অসম), ০৯ আগস্ট, (হি.স.) : আগামী অক্টোবর মাসের মধ্যে শিলচর-গুয়াহাটির মধ্যে হিল ক্যুইন ট্রেন চলাচল শুরু করা হবে বলে জানালেন
উত্তরপূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের ডিআরএম প্রমোদকুমার জৈন। কিছুদিন আগে হাফলং এসে এনসি হিলস্ ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরামের সঙ্গে এক বৈঠকে ডিআরএম জানিয়ে ছিলেন, জুলাই থেকেই গুয়াহাটী-শিলচরের মধ্যে হিল ক্যুইন ট্রেন চলাচল শুরু করা হবে। কিন্তু জুলাই পেরিয়ে আগস্ট মাস আসার পরও এই ট্রেন চলাচল শুরু হয়নি।
আজ লামডিঙে তাঁর দফতরে ছাত্র সংগঠনটির সভাপতি ডেভিড কেভমকে ডিআরএম জানান, বর্ষার মরশুমের দরুন জুলাই মাসে হিল ক্যুইন ট্রেন চালু করা সম্ভব হয়নি। তবে ডিআরএম ডেভিড কেভমকে আশ্বস্ত করে বলেছেন, আগামী অক্টোবরের মধ্যে গুয়াহাটি-শিলচর হিল ক্যুইন ট্রেন ফের চালু করা হবে।
উল্লেখ্য, লামডিং-শিলচর মিটারগেজ রেলপথে হাফলং-লামডিং হিল ক্যুইন ট্রেন চলাচল করত। কিন্তু মিটারগেজ রেললাইন তুলে নেওয়ার পর ব্রডগেজ রেলপথে অন্যান্যা ট্রেন চলাচল শুরু হলেও হিল ক্যুইন ট্রেন তুলে নেওয়া হয়। তার পর থেকেই পাহাড়ের বিভিন্ন সংগঠন হিল ক্যুইন ট্রেন ফের চালু করার দাবি জানিয়ে আসছিল উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের কাছে।
অক্টোবর থেকে শিলচর-গুয়াহাটি হিল ক্যুইন ট্রেন, জানান লামডিঙের ডিআরএম
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















