News Flash

  • Home
  • Uncategorized
  • পণের জন্য স্ত্রীকে পিটিয়েহাসপাতালে পাঠাল স্বামী
Image

পণের জন্য স্ত্রীকে পিটিয়েহাসপাতালে পাঠাল স্বামী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৭ আগস্ট৷৷ সামাজিক রীতি নিয়ম ও পণ বাবদ সমস্ত দাবী মেনেই বছর দুয়েক আগে অমরপুর মহকুমার থাকছড়া এলাকার মরনী দাস তার মেয়ে আলো রানী দাসের বিয়ে দেয় উদয়পুর মহারানীর সুনীল সরকারের ছেলে লিটন সরকারের সঙ্গে৷ মেয়েকে বিয়ে দেওয়ার কিছুদিন যেতে না যেতেই শুরু হয় অশান্তি৷ প্রতিনিয়ত আলোরানীর উপর নির্যাতন ও মানসিক অত্যাচার চালানোর অভিযোগ করে মা মরনী দাস জামাতা লিটন সরকার ও শ্বশুর-শাশুড়ীর বিরুদ্ধে৷ বহুবার মেয়ের উপর মারধোর করেছে বলে অভিযোগ করেন৷ ঘটনার বিবরণে জানা যায়, আলো রানী তার দৈনিক পড়নের একটি ব্লাউজের মূল্য স্বামী ও শশুড় এর কাছে চাওয়াকে কেন্দ্র করে রবিবার রাত্রী বেলায় স্বামী লিটন সরকার মদমত্ত অবস্থায় বেধরক মারধোর করে৷ এক সময় মহারানী হাসপাতালেও ভর্তি করাতে হয় আলোরানীকে৷ খবর দেওয়া পর্যন্ত মনে করেনি লিটন এর পরিবার আলোরানীর বাপের বাড়ীতে৷ হাসপাতালে চিকিৎসাধীন কোনো এক ব্যক্তির মোবাইল দিয়ে বাপের বাড়ীতে খবর পৌঁছায়৷ খবর পেয়ে মা মরনী ও ভাই সুভাষ চন্দ্র দাস ছুটে যায় মহারানী হাসপাতালে৷ সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আলোরানীকে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে৷ মা মরনী দাস জানায়, এর আগেও মেয়ে আলোরানীকে মারধোর করার ফলে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসা করা হয়৷ বহুবার পঞ্চায়েত সলাশী সভার মাধ্যমে স্বামী ও স্ত্রীর সমস্যার মিমাংশা করা হয়৷ কিন্তু রাত্রী শেষ হতেই পুনরায় নির্যাতন শুরু হয়ে যেত আলোরানীর উপর৷ শুধু স্বামী লিটনই একা নয় শশুড় এবং শাশুড়ীর মদতপুষ্টে লিটন স্ত্রীর উপর নির্যাতন চানানোর অভিযোগ করেন মরনী দাস৷ এদিকে ভাই সুভাষ চন্দ্র দাস ছোট বোনের উপর এই ভাবে অত্যাচারের ঘটনায় উদয়পুর মহিলা থানায় লিটন সরকার ও সুনীল সরকার (শ্বশুর) ও শাশুড়ীর বিরুদ্ধে মামলা রুজু করেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top