সাতদিনের মধ্যে শোকজের জবাব চেয়েছে প্রদেশ
হাফলং (অসম), ০৮ আগস্ট, (হি.স.) : ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি দেবেন থাওসেনকে অপসারণের যথেষ্ট কারণ রয়েছে। সাম্প্রতিককালে তাঁর কিছু কাজকর্ম নিয়ে ব্যাপক অভিযোগের পাশাপাশি দলবিরোধী কার্যকলাপেরও মারাত্মক অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বিজ্ঞপ্তি জারি করে দেবেন থাওসেনকে ডিমা হাসাও জেলা বিজেপি-র সভাপতি পদ থেকে প্রদেশ সভাপতির নির্দেশে অপসারণ করা হয়েছে বলে এক খবর সোমবার ফাঁস হয়েছিল।
মঙ্গলবার এখানে দলের জেলা দফতরে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক নেতা বলেন, এক বিতর্কিত ঠিকাদার থেকে ২০১৬ সালে ডিমা হাসাও জেলার সভাপতি পদে নির্বাচিত হন দেবেন থাওসেন। সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য জেলার মণ্ডল বিজেপির ১৫টি ভোটের মধ্যে ৮টি ভোট পেয়ে জেলা বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন দেবেন থাওসেন। বিতর্কিত ঠিকাদার হিসেবে পরিচিত দেবেনবাবুকে সভাপতি পদে বসানোর পরই তাঁকে নিয়ে জেলা বিজেপিতে অসন্তোষ দেখা দেয়। বিজেপির নেতা-কর্মীরা দেবেন থাওসেনের কাজে কোনও মতেই খুশি ছিলেন না। এমন-কি ডিমা হাসাও জেলা বিজেপি-র নতুন কমিটি গঠন করার সময় দেবেনবাবু দলের বরিষ্ঠ নেতাদের ব্রাত্য রেখে কমিটি গঠন করেছিলেন। এ থেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয় জেলা বিজেপির নেতা-কর্মীদের মধ্যে।
তাঁর বিরুদ্ধে দলীয় অনুশাসন ভঙ্গ করার মতো অভিযোগও ছিল। এ সব অভিযোগ লিখিতভাবে দায়ের করেন রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিতকুমার দাসের কাছে ডিমা হাসাও জেলা বিজেপির নেতা-কর্মীরা। এ ছাড়া সম্প্রতি ডিমা হাসাও জেলার হাজাডিসায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে একটি আরসিসি সেতু নির্মাণ ও নাবলাইডিসা থেকে সিমথুলুং পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা নির্মাণে ঠিকাদার দেবেন থাওসেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই আরসিসি সেতু এবং রাস্তায় নিম্নমানের কাজের দরুন নির্মাণের আগেই সেতুটি ভেঙে পড়ে। তাছাড়া ৮ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজও সময়মতো সম্পূর্ণ হয়নি। কিন্তু সেতু ও রাস্তা নির্মাণ না হলেও ঠিকাদার দেবেন থাওসেনকে বিল মিটিয়ে দিতে পূর্ত বিভাগের মাইবাং ডিভিশন বাধ্য হয়েছে বলেও রয়েছে অভিযোগ।
সম্প্রতি রাজ্যের পূর্ত বিভাগের কমিশনার-সচিব হাজাডিসার ওই আরসিসি সেতু ও নাবলাইডিসা থেকে সিমথুলুং রাস্তা নির্মাণে যে দুর্নীতি হয়েছে সে কাজের তদন্ত করার নির্দেশ দেওয়ার পর সবকিছু স্পষ্ট হয়ে যায় যে এ কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিতে জেলা বিজেপি সভাপতি দেবেনবাবুর নাম জড়িয়ে পড়ায় বিজেপি নেতৃত্ব সমস্যায় পড়ে।
এদিকে গত ৫ আগস্ট অসম প্রদেশে বিজেপি সভাপতি রঞ্জিতকুমার দাস দেবেন থাওসেনকে ডিমা হাসাও জেলা বিজেপির সভাপতি পদ থেকে অপসারণ করেছেন। প্রদেশ সভাপতির নির্দেশে অসম প্রদেশ বিজেপি-র সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া এ সংক্রান্ত চিঠি দেবেন থাওসেনের উদ্দেশে পাঠান। চিঠিতে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিতকুমার দাসের নির্দেশে আপনাকে ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতির পদ থেকে অপসারণ করার পাশাপাশি ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হল। তাছাড়া দলীয় অনুশাসন ভাঙ্গার দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে না বলে শোকজ নোটিশ পাঠানো হয়। আগামী সাতদিনের মধ্যে দেবেন থাওসেনের কাছে শোকজের জবাব চেয়েছে প্রদেশ বিজেপি।

দুর্নীতির দায়েই বিজেপি-র ডিমা হাসাও জেলা সভাপতিকে অপসারণ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















