News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেফতার প্ৰধানমন্ত্ৰী-মুখ্যমন্ত্ৰী রাজ্যের অর্থমন্ত্রীকে খুনের হুমকিদাতা
Image

গ্রেফতার প্ৰধানমন্ত্ৰী-মুখ্যমন্ত্ৰী রাজ্যের অর্থমন্ত্রীকে খুনের হুমকিদাতা

মাজুলি (অসম), ০৮ আগস্ট, (হি.স.) : প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল এবং রাজ্যের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে খুনের হুমকি প্রদানকারীকে গ্রেফতার করেছে মাজুলি পুলিশ।
গত দু-দিন আগে ‘মুন অসম’ নামে এক অ্যাকাউন্ট খুলে সামাজিক মাধ্যমে প্ৰধানমন্ত্ৰী মোদী, মুখ্যমন্ত্ৰী সনোয়াল এবং অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্বকে শীঘ্রই খুন করা হবে বলে এক হুমকিবার্তা পোস্ট করা হয়েছিল।
এ ব্যাপারে আইটি ধারায় মামলা রুজু করে ‘মুন অসম’-এর খোঁজে তদন্ত শুরু করেন পুলিশের সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা। অবশেষে ‘মুন অসম’-এর ছদ্মনামে আসল ব্যক্তিকে শনাক্ত করে মাজুলিরই মনোরঞ্জন বরুয়া নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। মনোরঞ্জন মাজুলি কলেজের ছাত্ৰ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top