News Flash

  • Home
  • Uncategorized
  • সাহস থাকলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করান, দুর্গাপুরে রাহুল সিনহা
Image

সাহস থাকলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করান, দুর্গাপুরে রাহুল সিনহা

দুর্গাপুর, ৭ আগষ্ট (হি.স): সাহস থাকলে লোকসভা-বিধানসভার মত কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করান। দেখবেন দুর্গাপুরে একটাও ঘাস গজাবে না। সোমবার দুর্গাপুরে এক নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রীকে উদ্দ্যেশ্য করে এমনই চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। পাশাপাশি মুকুল রায়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন রাহুলবাবু।
আগামী ১৩ আগস্ট দুর্গাপুর পুর নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। মনোনয়ন জমার পর থেকে বিরোধী প্রার্থীদের হুমকি থেকে প্রচারে বাধা এমনকি ফ্লেক্স ছেড়ারও অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এদিন দুর্গাপুর ১০ নং ওয়ার্ডের দলীয় সভায় ওই ফ্লেক্স ছেড়া দিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুরু করেন রাহুল সিনহা। তিনি বলেন, তৃণমূল ভোট লুঠ করবে। এরা তো মিড মিলের বাচ্চাদের মুখের খাবারটাও লুঠ করে নেয়। আর এখন প্রচার ফ্লেক্সগুলোও লুঠ করে নিচ্ছে।\” তিনি আরও বলেন, দিদিমনির গুন্ডাবাহিনী তৈরী না থাকার জন্য দুর্গাপুর পুর নির্বাচন দেরিতে করাচ্ছেন। সাহস থাকলে লোকসভা-বিধানসভার মতো কেন্দ্রীয়বাহিনী দিয়ে ভোট করান। দেখবেন একটাও ঘাসফুল গজাবে না। কিন্তু তাঁর সাহস নেই দিদিমনির।\”
পাশাপাশি এদিন বৈদিক ভিলেজ কান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানো প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কেও তুলোধনা করেন। রাহুলবাবু বলেন,\” তিনি তো সব বিষয়ে মুখ খোলেন, বৈদিক ভিলেজ কান্ডে ভাইপোর জমির কমিশন খাওয়া নিয়ে পিসিমনি চুপ কেন?\” তিনি আরও বলেন, \” আগে দিদিমনির ভাইরা কয়লার টাকা খেত। এখন আবার ভাইপোর ভাইয়েরা টাকা তোলার টাকা খাচ্ছে। পাশাপাশি তিনি বাদুড়িয়ার ঘটনা টেনে বলেন, \”রাজ্যে এখন জঙ্গলরাজ চলছে, স্বৈরাচারী রাজ চলছে। এসবের থেকে মানুষ পরিত্রাণ চাইছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top