News Flash

  • Home
  • Uncategorized
  • ফের উদয়পুরে মাতাবাড়ির দীঘিতে মাছের মড়ক
Image

ফের উদয়পুরে মাতাবাড়ির দীঘিতে মাছের মড়ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগষ্ট৷৷ ফের উদয়পুরের ত্রিপুরেশ্বরী মাতাবাড়ির কল্যাণ সাগর দীঘিতে শুরু হয়েছে মাছের মড়ক৷ গত কয়েক দিনে মাতাবাড়ির দিঘিতে তিনটি মাছের মৃত্যু ঘটেছে৷ যদিও বিষয়টি গোপন র াখার চেষ্টা করছে প্রশাসন৷ তাই বিষয়টি সম্পর্কে কেউই বিস্তারিত জানে না, বা কাউকে জানানো হয়নি মাছের মৃত্যুর সংবাদ৷ শুধু যাকে দিয়ে সমাধি দেওয়া হবে তাকেই খবর দেওয়া  হয়৷ শনিবারও একটি মাছের মৃত্যু হয়৷ এক পূণ্যার্থী মৃত মাছটিকে দেখে জল থেকে তুলে আনেন৷ আর যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন মাছটিকে সমাধিস্থ করতে আসে তখন মাতাবাড়ির কর্মী সমীর দেবনাথ৷ সমীর দেবনাথ জানান, গত কয়েক দিনে তিনটি মাছ মারা গেছে৷ জল দূষণের ফলেই সে মাছের মৃত্যু হচ্ছে তা পরিস্কার৷ অথচ মাতাবাড়ি দিঘির জল দূষণ মুক্ত করার জন্য মোটা অঙ্কের টাকা খরচ করা হচ্ছে কাগজে কলমে৷ ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে এর দূরত্ব ৫৫ কিলোমিটার৷ ত্রিপুরার মহারাজাদের শাসনামলে উদয়পুর ত্রিপুরার রাজধানী ছিল৷ পরে তা আগলতলাতে স্থানান্তরিত করা হয়৷ সে সময় এর নাম ছিল রাঙ্গামাটি৷ মহারাজার নামানুসারে এর আরেকটি নাম ছিল রাধাকিশোরপুর৷ ত্রিপুরা সুন্দরী মন্দির উদয়পুর শহর থেকে তিন কিলোমিটার দূরে মন্দিরটি অবস্থিত৷ মহারাজা ধন্যমাণিক্য ১৫০১ সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন৷ মা কালীকে মাতা ত্রিপুরেশ্বরী রূপে এই মন্দিরে পূজা দেওয়া হয়৷ হিন্দুদের পবিত্র ৫১ টি পীঠের একটি মনে করা হয় এই মন্দিরটিকে৷ প্রতি বছর দীপাবলি ও কালী পূজায় মন্দির প্রাঙ্গণে মেলা বসে৷ সে সময় বহু পর্যটক ও দর্শনাথীরা এখানে আসেন৷ মন্দিরে পাশে বিশাল দীঘি রয়েছে৷ এই দীঘিতে রয়েছে দূর্লভ প্রজাতির কিছু কচ্ছপ ও বিভিন্ন ধরনের বিশাল আকারের মাছ৷ যারা পূন্যারথিদের কাছ থেকে সরাসরি খাবার নিয়ে যায়৷ এই জলাশয়ে মাছ শিকার নিষিদ্ধ৷ গত প্রায় ৫ বছর ধরে বাস্তুতন্ত্রের সংকট দেখা দেওয়ার এদের স্বাভাবিক সংখ্যা বৃদ্ধি হচ্ছে না এবং প্রায়ই কচ্ছপ ও মাছের মৃত্যু হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top