News Flash

  • Home
  • Uncategorized
  • উপরাষ্ট্রপতি নির্র্বচনে ফলাফলে কপালে ভাঁজ তৃণমূল নেত্রীর
Image

উপরাষ্ট্রপতি নির্র্বচনে ফলাফলে কপালে ভাঁজ তৃণমূল নেত্রীর

কলকাতা, ০৬ আগস্ট (হিস)৷৷ উপ রাষ্টপতির নির্র্বচনের ফলাফলে বিরোধী ঐক্য এক লহমায় উবে গেল৷ রবিবার সকালে দলের ঘনিষ্ট মহলে এই ফলাফলে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথম থেকে পদে এনডিএ প্রার্থীর প্রকাশ্য বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী৷ তৃণমূল সূত্রের খবর, আজ তিনি দলের বিশ্বস্ত এক সঙ্গীকে বলেছেন, উপ রাষ্ট্রপতি পদের সার্বিক গুরুত্ব না থাকলেও বিভিন্ন দলের রাজনৈতিক শক্তির অনেকটা পরিচয় এই ভোটের ফলে পাওয়া যায়৷ এদিকে, দলের অন্তরেই প্রশ্ণ উছেছে মমতার ভাইপো অভিষেকের ভোটদানে বিরত থাকা নিয়ে৷ ভোটের ফলাফলে শাসক মোর্র্চর যা পাওয়ার কথা, এসেছে তার বেশি৷ ক্রশ ভোটিংয়ে সামিল হয়েছেন তৃণমূলের বেশ কয়েকজন৷ সূত্রের খবর, এই ফলাফলে তাই যথেষ্ঠ অসন্তুষ্ট মমতা৷ মোট ৭৮৫ সাংসদের মধ্যে ৭৭১ জন শনিবারের ওই নির্র্বচনে রায় দেন৷ শতাংশের হিসাবে ৯৮২১৷ এনডিএ প্রার্থী বেঙ্কাইয়া নাইডু পান ৫১৬ ভোট, ফেডারেল ফ্রন্ট প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী পান ২৪৪৷ ২৭২ ভোটের এই ব্যবধান এনডিএ-কে দাঁড় করিয়ে দিল শক্ত ও নিশ্চিত ভিতের ওপর৷
২০০৭ এবং ২০১২ সালে উপ রাষ্ট্রপতি হিসাবে হামিদ আনসারি পেয়েছিলেন যথাক্রমে ২৩৩ ও ২৫২ ভোট৷ এবার বেঙ্কাইয়া নাইডু পেলেন তার দ্বিগুণেরও বেশি ভোট৷ এর আগে উপ রাষ্ট্রপতি হিসাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন ভঁৈরো সিং শেখাওয়াত৷ ২০০২-তে বিজেপি প্রার্থী হিসাবে তিনি পান ৭৫৯ টি ভোট৷ অভিষেক ছাড়াও শনিবারের ভোটে তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ অনুপস্থিত ছিলেন, যে ১১টা ভোট বাতিল হয়েছে, তার বেশ ক’টি ওই দলের৷ ভোটের ফলাফলে বোঝা যাচ্ছে, দলের কিছু ভোট এনডিএ প্রার্থীর ঝুলিতে গিয়েছে৷ প্রশ্ণ উঠছে, তাহলে কি কিছু নেতা দলত্যাগে পা বাড়িয়ে আছেন? অভিষেকের গড়হাজিরা প্রসঙ্গে দলের তরফে বলা হয়েছে, চোখের চিকিৎসার জন্য তিনি দক্ষিণ ভারতের একটি হাসপাতালে গিয়েছেন৷ রাজনৈতিক একটি মহল অবশ্য দাবি করেছে, সম্প্রতি এক অভিযুক্ত প্রমোটরের কাছ থেকে তাঁর সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস’য়ের মোটা টাকা কমিশন হিসাবে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে যে বিতর্ক উঠেছে, তা থেকে নিজেকে আড়ালে রাখতেই তিনি নাকি সাংবাদিকদের নাগালে আসছেন না৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top