News Flash

  • Home
  • Uncategorized
  • শেষ হল কংগ্রেস মন্ত্রী শিবকুমারের বাড়িতে আয়কর বিভাগের তল্লাশি অভিযান

শেষ হল কংগ্রেস মন্ত্রী শিবকুমারের বাড়িতে আয়কর বিভাগের তল্লাশি অভিযান

বেঙ্গালুরু, ৫ আগস্ট(হিঃস)৷৷ কর্ণাটকে কংগ্রেসের বিদ্যুৎমন্ত্রী ডি কে শিবকুমারের বাড়ি, তার সহযোগী ও আত্মীয়দের বাড়িতে হওয়া আয়কর বিভাগের তল্লাশি অভিযান শনিবার সকালবেলায় শেষ হয়েছে৷ পরে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় বিদ্যুৎমন্ত্রী শিবকুমার জানিয়েছেন, উনি আইন মেনে চলা ব্যক্তি৷ সাংবাদিকরা যখন তাকে প্রশ্ণ করেন যে তল্লাশি অভিযান চলাকালীন আয়কর আধিকারিকরা তার কাজ থেকে কোন নথিপত্র বাজেয়াপ্ত করেছে কিনা৷ তার কোন সঙ্গত উত্তর দিতে তিনি অস্বীকার করেন৷ বিদ্যুৎমন্ত্রী শিবকুমার জানিয়েছেন, উনি এবিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার মতো মানসিক অবস্থায় নেই৷ আয়কর বিভাগের তল্লাশি অভিযান সংক্রান্ত আইনি নথি হতে পাওয়ার পরেই প্রতিক্রিয়া দিতে পারবেনা৷
নিজের সদাশিবনগরের বাড়ি থেকে আয়কর বিভাগের আধিকারিকদের সঙ্গে বেরিয়ে আসার পরে বিদ্যুৎমন্ত্রী শিবকুমার সাংবাদিকদের জানান, মাইসোর ও দিল্লিতে থাকা নিজের পরিবার ও সহযোগীদের বাড়িতে সারাদিন সিআরপিএপ সুরক্ষা দিয়েছিল৷ তার জন্য তিনি সিআরপিএফকে ধন্যবাদ জানান৷ তিনি বলেন, তার সহযোগী বিধায়কদের সঙ্গে খুব তাড়াতাড়ি আলোচনায় বসবেন৷ উল্লেখ্য গুজরাটের ৪২ জন বিধায়ক কংগ্রেস তারই রিসোর্টে লুকিয়ে রেখেছিল৷ গত বুধবার তার সেই রিসোর্টেও আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালায়৷ সেটাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে সংসদের বাদল অধিবেশন৷ কংগ্রেস অভিযোগ করে যে অর্থমন্ত্রী অরুণ জেটলি তার ক্ষমতার অপব্যবহার করছেন ও রাজ্যসভাকে ভূল পথে চালিত করেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top