চন্ডীগড়, ৫ আগস্ট(হিঃস)৷৷ ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ২৫ কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে৷ শনিবার সকালে স্পেশ্যাল টাস্ক ফোর্স ও বিএসএফের যৌথ অভিযানের ফলে পাঞ্জবের ভারত-পাকিস্তান সীমান্ত থেকে প্রচুর পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে৷ এছাড়াও এই কাজের সঙ্গে
যুক্ত তিনজনের একটি দলকে পাকড়াও করেছে এসটিএপ ও বিএসএফের যৌথবাহিনী৷ ধৃতরা হলেন বলবিন্দর সিংহ ভুরা, বেহের সিং ওরফে মেজর সিংহ৷ তাদের কাছ থেকে একটি পিস্তল ও পাওয়া গেছে৷ ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ৷ ধৃত তিন ব্যক্তির কাছ থেকে ৫ কিলো হেরোইন উদ্ধার করেছে এসটিএফ ও বিএসএফের যৌথবাহিনী৷ সূত্র থেকে জানা যাচ্ছে যে বাজেয়াপ্ত করা এই হেরোইনের বাজার মূল্য ২৫ কোটি টাকা৷ উল্লেখ্য, পাঞ্জাবে প্রত্যন্ত গ্রামেগুলোতে যুবসমাজকে হেরোইনসহ একাধিক নেশার দ্রব্য ছড়িয়ে দিয়ে বিপথগামী করে তোলার বিরুদ্ধে এক বড়সড় আঘাত হানল প্রশাসন৷

ভারত – পাক সীমান্ত থেকে উদ্ধার ২৫ কোটি টাকার হেরোইন, ধৃত ৩
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















