News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খন্ডে মদ বিক্রি করবে প্রশাসন
Image

ঝাড়খন্ডে মদ বিক্রি করবে প্রশাসন

মেদিনীনগর , ৬ আগস্ট (হি.স) : ঝাড়খন্ডের পালামৌর জেলায় আগে দেশি ও বিদেশি মিলিয়ে ৯৪ টি মদের দোকান ছিল। কিন্তু রাজ্যের নতুন উৎপাদন নীতি অনুসারে এর জায়গায় এবার থেকে রাজ্য সরকার নিজেই মদের দোকান দেবে । সব মিলিয়ে পালামৌর জেলায় ৩০ টি মদের খুলবে রাজ্য সরকার। তার মধ্যে ইতিমধ্যে ১০ টি মদের দোকান খুলে ফেলেছে রাজ্য সরকার । জোর কদমে চলছে জেলায় বাকি ২০ টা মদের দোকান খোলার কাজ ।
সূত্র থেকে জানা যাচ্ছে যে শহরে এইমুহূর্তে দুটো মদের দোকান খুলেছে প্রশাসন। ইতিমধ্যে মদের দোকান খোলার জন্য ৫ থেকে ৭ খানা আবেদন প্রশাসনের কাছে জমা পড়েছে । কিন্তু বিরোধ থাকার জন্য এখনও দোকানগুলো খোলা হয়নি। অন্যদিকে চেনপুরে সরকার দুটো মদের দোকান খুলেছে । চেনপুরের অন্তর্গত সুলতুয়া এলাকায় মদের দোকান খোলার প্রস্তাব খতিয়ে দেখছে প্রশাসন । সূত্র থেকে জানা যাচ্ছে এই বিষয়ে প্রশাসনিক সূত্রে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। পাড়বায় একটি দোকান খুলেছে রাজ্য সরকার।
পাটনে বিরোধ থাকার জন্য সেখানে মদের দোকান খোলার কাজ এখন বন্ধ। হুসেনাবাদে তিনটি মদের দোকানের মধ্যে একটি ইতিমধ্যেই খোলা হয়েছে । লেসলিগঞ্জে বিবাদ থাকার জন্য মদের দোকান খোলার কাজ ব্যাহত । অন্যদিকে পাংকিতে মদ বিক্রি করছে রাজ্য সরকার । মনাতুতে মদের দোকান খোলার কোন প্রস্তাব না আসার কারণে সেখানে মদের দোকান খুলবে না প্রশাসন । ছাতারপুরে দুই ও হরিহরগঞ্জে এবং বিশ্রামপুরে একটি করে দোকান খুলেছে রাজ্য সরকার । সূত্র থেকে জানা যাচ্ছে কোষাগারে রাজস্ব বৃদ্ধি কারর জন্যই এই উদ্যোগ ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top