News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত – পাক সীমান্ত থেকে উদ্ধার ২৫ কোটি টাকার হেরোইন, ধৃত ৩
Image

ভারত – পাক সীমান্ত থেকে উদ্ধার ২৫ কোটি টাকার হেরোইন, ধৃত ৩

চন্ডীগড়, ৫ আগস্ট(হিঃস)৷৷ ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ২৫ কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে৷ শনিবার সকালে স্পেশ্যাল টাস্ক ফোর্স ও বিএসএফের যৌথ অভিযানের ফলে পাঞ্জবের ভারত-পাকিস্তান সীমান্ত থেকে প্রচুর পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে৷ এছাড়াও এই কাজের সঙ্গে যুক্ত তিনজনের একটি দলকে পাকড়াও করেছে এসটিএপ ও বিএসএফের যৌথবাহিনী৷ ধৃতরা হলেন বলবিন্দর সিংহ ভুরা, বেহের সিং ওরফে মেজর সিংহ৷ তাদের কাছ থেকে একটি পিস্তল ও পাওয়া গেছে৷ ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ৷ ধৃত তিন ব্যক্তির কাছ থেকে ৫ কিলো হেরোইন উদ্ধার করেছে এসটিএফ ও বিএসএফের যৌথবাহিনী৷ সূত্র থেকে জানা যাচ্ছে যে বাজেয়াপ্ত করা এই হেরোইনের বাজার মূল্য ২৫ কোটি টাকা৷ উল্লেখ্য, পাঞ্জাবে প্রত্যন্ত গ্রামেগুলোতে যুবসমাজকে হেরোইনসহ একাধিক নেশার দ্রব্য ছড়িয়ে দিয়ে বিপথগামী করে তোলার বিরুদ্ধে এক বড়সড় আঘাত হানল প্রশাসন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top