News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে বিক্ষোভের মুখে রাহুল গান্ধী, ক্ষোভে ফুঁকছে কংগ্রেস নেতৃত্ব
Image

গুজরাটে বিক্ষোভের মুখে রাহুল গান্ধী, ক্ষোভে ফুঁকছে কংগ্রেস নেতৃত্ব

বনসকান্ঠা(গুজরাট), ০৪ আগষ্ট (হিস)৷৷ গুজরাটের বনসকান্ঠায় প্রবন বিক্ষোভের মুখে পড়লেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী৷ বন্যা পরিস্থিতি পরিদর্শনের জন্য শুক্রবার গুজরাটের বনসকান্ঠা জেলার ধানেরা শহরে যান কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ আচমকাই রাহুল গান্ধীর গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর৷ পাথরবৃষ্টিতে রাহুলের গাড়ির কাচ ভেঙে গিয়েছে৷ আহত হয়েছেন রাহুলের নিরাপত্তা রক্ষীরা-ও৷ এছাড়াও বক্তব রাখার সময় রাহুলকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ৷ হামলার পরই রাহুল গান্ধী বলেছেন, ‘হামলাকে ভয় পাই না৷ হামলাকারীরা আসলে কাপুরুষ৷ কয়েকজন এসে পাথর ছুড়ল৷ মোদীর ভাষন আর পাথরকে ভয় পাই না৷’ বন্যা কবলিত গুজরাটের বনসকান্ঠা জেলার ধানেরা শহরে শুক্রবার পরিদর্শনে যান রাহুল গান্ধী৷ মনোত্রা গ্রাম ও তার আশেপাশের অঞ্চলের আনুষজনের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী৷ কিন্তু ধানেরার লালচকে পৌঁছতেই সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় রাহুল গান্ধীকে৷ পাথরের আগাতে ভেঙে দেওয়া হয় রাহুলের গাড়ির কাঁচ৷ তবে রাহুল গান্ধীর কোনও আঘাত লাগেনি৷ সামান্য আহত হয়েছেন তাঁর নিরাপত্তা রক্ষীরা৷ সূত্রের খবর, হামলার সময় গাড়ির সামনের আসনে ছিলেন রাহুল গান্ধী৷ কংগ্রেস সহ-সবাপতির উপর এই হামলার পরেই ক্ষোভে ফুঁকছে কংগ্রেস নেতৃত্ব৷ হামলার তীব্র নিন্দা করে ট্যুইট করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা৷ কংগ্রেসে নেতা অভিষেক মনু সিংঘি বলেছেন, ‘এটি একটি নক্ক্যারজনক হামলা৷ তাঁরা মনে করছে এই ভাবে বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া সম্ভব৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top