বনসকান্ঠা(গুজরাট), ০৪ আগষ্ট (হিস)৷৷ গুজরাটের বনসকান্ঠায় প্রবন বিক্ষোভের মুখে পড়লেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী৷ বন্যা পরিস্থিতি পরিদর্শনের জন্য শুক্রবার গুজরাটের
বনসকান্ঠা জেলার ধানেরা শহরে যান কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ আচমকাই রাহুল গান্ধীর গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর৷ পাথরবৃষ্টিতে রাহুলের গাড়ির কাচ ভেঙে গিয়েছে৷ আহত হয়েছেন রাহুলের নিরাপত্তা রক্ষীরা-ও৷ এছাড়াও বক্তব রাখার সময় রাহুলকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ৷ হামলার পরই রাহুল গান্ধী বলেছেন, ‘হামলাকে ভয় পাই না৷ হামলাকারীরা আসলে কাপুরুষ৷ কয়েকজন এসে পাথর ছুড়ল৷ মোদীর ভাষন আর পাথরকে ভয় পাই না৷’ বন্যা কবলিত গুজরাটের বনসকান্ঠা জেলার ধানেরা শহরে শুক্রবার পরিদর্শনে যান রাহুল গান্ধী৷ মনোত্রা গ্রাম ও তার আশেপাশের অঞ্চলের আনুষজনের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী৷ কিন্তু ধানেরার লালচকে পৌঁছতেই সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় রাহুল গান্ধীকে৷ পাথরের আগাতে ভেঙে দেওয়া হয় রাহুলের গাড়ির কাঁচ৷ তবে রাহুল গান্ধীর কোনও আঘাত লাগেনি৷ সামান্য আহত হয়েছেন তাঁর নিরাপত্তা রক্ষীরা৷ সূত্রের খবর, হামলার সময় গাড়ির সামনের আসনে ছিলেন রাহুল গান্ধী৷ কংগ্রেস সহ-সবাপতির উপর এই হামলার পরেই ক্ষোভে ফুঁকছে কংগ্রেস নেতৃত্ব৷ হামলার তীব্র নিন্দা করে ট্যুইট করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা৷ কংগ্রেসে নেতা অভিষেক মনু সিংঘি বলেছেন, ‘এটি একটি নক্ক্যারজনক হামলা৷ তাঁরা মনে করছে এই ভাবে বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া সম্ভব৷
গুজরাটে বিক্ষোভের মুখে রাহুল গান্ধী, ক্ষোভে ফুঁকছে কংগ্রেস নেতৃত্ব
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















