News Flash

  • Home
  • Uncategorized
  • কশাম্বীতে আইটিআই ছাত্রের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার
Image

কশাম্বীতে আইটিআই ছাত্রের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার

এলাহাবাদ, ৫ আগস্ট ম(হি.স.): উত্তরপ্রদেশের কশাম্বী জেলার সিরাথু রেললাইন থেকে শুক্রবার এলাহাবাদ রেল পুলিশ এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ উদ্ধার করেছে| এর পর পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের পাঠিয়েছে| এদিকে, ওই দিন মৃত যুবকের পরিচয় না জানা গেলেও শনিবার পুলিশ তল্লাশি করে জেনেছে, মৃত যুবক একজন আইআইটি-র ছাত্র| নাম অঙ্কুর তেওয়ারী (১৯)| সে গত তিন দিন আগে বাড়ি থেকে নিখোঁজ ছিল|
ওই যুবকের বাড়ি কৌশম্বী জেলার কোখরাজ থানার এলাকার পরসরা গ্রামে| বাবার নাম রামকৃষ্ণ তেওয়ারী| মৃতের পরিবার সুত্রে জানা গেছে, গত ২ জুলাই অঙ্কুর পরিবারের লোককে কোনও কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়| তাকে বাড়ি ফিরে আসতে না দেখে পরিবারের লোকজন খোঁজ-খবর শুরু করে | এরপর পুলিশ সুত্রে খবর পেয়ে তারা সিরাথু রেল স্টেশনে পৌঁছায় এবং সেখানে জানতে পারেন যে পুলিশ এক অজ্ঞাত পরিচয়ের যুবকের দেহ উদ্ধার করেছে| এই খবর পেয়ে বাড়ির লোকজন মর্গে গিয়ে অঙ্কুরের দেহ সনাক্ত করেন|-

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top