News Flash

  • Home
  • Uncategorized
  • লখিমপুরে বন্যার্তদের করুণ পরিস্থিতি দেখে গেলেন রাহুল
Image

লখিমপুরে বন্যার্তদের করুণ পরিস্থিতি দেখে গেলেন রাহুল

লখিমপুর (অসম), ০৩ আগস্ট, (হি.স.) : লখিমপুরের আমতলায় বন্যাদুর্গত পরিবারবর্গের বাড়িতে গিয়ে তাঁদের খবরাখবর নিয়েছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সহ -সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার লখিমপুরের লীলাবাড়ি বিমানবন্দরে তাঁর বিশেষ বিমান অবতরণ করলে সেখান থেকে তিনি আসেন আমতলায়। এখানে রাঙানদীর জলের তোড়ে ভেঙে যাওয়া ভাঙনও পরিদর্শন করেছেন কংগ্রেস নেতা গান্ধী।

বন্যার্তদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের মধ্যে ত্রাণ সামগ্রীও বিতরণ করেছেন তিনি। আমতলা থেকে বগলিজানে গিয়েও বন্যা পরিস্থিতি ও দুর্গতদের খোঁজখবর নিয়িছেন রাহুল। তাছাড়া নৌকায় চড়ে মাজগাঁওয়ের বন্যা পরিস্থিতিও দেখেছেন তানি।

এর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসমের বন্যা সমস্যার ব্যাপারে তিনি লোকসভায় তুলবেন বলে জানান। বলেন, নিজের চোখে না দেখলে বন্যাপীড়িতদের করুণ পরিস্থিতি বোঝা যেত না। লোকসভায় এ ব্যাপারে সরকারকে চেপে ধরতেই এখানে তাঁর আসা, জানিয়েছেন রাহুল। বন্যার্তরা কেন তাঁদের ন্যায্য ত্রাণ সাহায্য পাচ্ছেন না সে সম্পর্কে সরকারকে জবাবদিহি করতে হবে। জাতি-গোষ্ঠী নির্বিশেষে সব বন্যাপীড়িত যাতে তাঁদের ন্যায্য ত্রাণসামগ্রী পান সে ব্যবস্থা তিনি করবেন বলে জানান। বলেন, সবাইকে ত্রাণ সাহায্য পেতে হবে।

এখান থেতে রাহুল গান্ধী সোজা রওয়ানা হয়েছেন শিলচরের উদ্দেশে। সেখানে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সন্তোষমোহন দেবের অন্ত্যেষ্টিতে যোগদান করবেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার গুয়াহাটিতে এসে অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের চার রাজ্য অরুণাচল প্রদেশ, মণিপুর এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বন্যা সমস্যা সমাধানে এক পর্যালোচান বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার রাজ্যের বন্যা সমস্যা সমাধান এবং বন্যার্তদের ক্ষয়তিপূরণ বাবদ ২০০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে গেছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top