News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে চল্লিশটি সোনার বিসুকটসহ আগরতলা বিমানবন্দরে আটক বাংলাদেশী
Image

পাচারকালে চল্লিশটি সোনার বিসুকটসহ আগরতলা বিমানবন্দরে আটক বাংলাদেশী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ স্বাধীনতা দিবসের প্রাককালে আগরতলা বিমানবন্দরে সোনা পাচারকারী বাংলাদেশী নাগরিক আটক হয়েছে৷ বৃহস্পতিবার বাংলাদেশের ব্রাহ্মনবাড়িয়া এলাকায় বাসিন্দা শাহ আহম সোনামুড়া সীমান্তে নিশ্ছিদ্র বেষ্টনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিতে গিয়ে আটক হয়েছে বিমানবন্দরে৷ স্পাইস জেটের সিকিউরিটি চেকিং করার সময় ধড়া পড়ে ৪০টি সোনার বিস্কিট, বাংলাদেশী টাকা ও ভারতের টাকা সহ আটক করা হয় তাকে৷ আকটকৃত সোনার মূল্য ভারতীয় টাকায় ৭০ লক্ষ টাকা হবে প্রাথমিক অনুমান পুলিশের৷ খবর পেয়ে সি আই সি এফে’র জওয়ানরা আটক করে এয়ারপোর্ট অথরিটিকে খবর দিয়েছেন৷ বিমানবন্দরে সোনা পাচার চক্রের রমরমা চলছে অদৃশ্য শক্তির মদতে৷ মহিলা সোনা পাচারকারী আটকের বেশ কাটিয়ে উঠার আগেই ধৃত বাংলাদেশী পাচারকারী৷ সেনা বহন করার কোন বৈধ কাগজ না থাকায় অভিযুক্ত আন্তর্জাতিক সোনা পাচারের সঙ্গে জড়িত আশঙ্কা সি এস এফের৷ বিমানবন্দর থেকে ধৃতকে সোনা সহ এয়ারপোর্ট পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ কাস্টমসের আধিকারিকরা সোনা সিজ করে এবং তদন্ত শুরু করতে পুলিশের সঙ্গে সহযোগিতা করেছেন৷ তবে, সোনা বহনের সত্যতা মেনে নেয়নি অভিযুক্ত শাহ আলম৷
প্রসঙ্গত, গত তিন মাসে তিনটি সোনা পাচারের ঘটনা ঘটেছে আগরতলা বিমানবন্দরে৷ পরপর সোনা পাচারের ঘটনায় বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ আন্তর্জাতিক সোনা পাচারকারীদের একটি চক্র রাজ্যের সীমান্ত দিয়ে প্রতিনিয়ত প্রবেশ করছে এবং বহির্রাজে পাড়ি দিচ্ছে বলে খবর৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top