News Flash

  • Home
  • Uncategorized
  • সাত আগস্ট আগরতলায় জনসভার মাধ্যমে বিজেপিতে যোগ দেবেন সুদীপ রায় বর্মনরা
Image

সাত আগস্ট আগরতলায় জনসভার মাধ্যমে বিজেপিতে যোগ দেবেন সুদীপ রায় বর্মনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ সমস্ত জল্পনা কল্পনার অবসান হতে চলেছে সাত আগষ্ট৷ রাজধানী আগরতলায় রবীন্দ্রভবনের সামনে এক প্রকাশ্য জনসভার মধ্য দিয়ে বিজেপিতে যোগদান করবেন প্রাক্তন তৃণমূল বিধায়করা৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা৷ ইতিমধ্যেই সুদীপ বর্মন সহ অন্যান্য বিধায়করা দিল্লীতে চলে গিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ সহ অন্যান্য নেতৃত্বদের সাথে দলে যোগদান বিষয়ে আলোচনার জন্য৷ এদিকে, বিজেপি রাজ্য কমিটির তরফ থেকে এই বিষয়ে এক বিবৃতেত বলা হয়েছে, ৪ঠা আগস্ট রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়করাগন বিকেল ৫টায় অমিত শাহর সাথে উনার বাসভবনে দেখা করবেন৷ তাদের সাথে থাকবে আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব ও বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ তাছাড়া ৭ই আগস্ট রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রাক্তন তৃণমূল বিধায়করা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রয়ীমন্ত্রী  ধরমেন্দ্র প্রধান৷ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধব, বিজেপির উত্তর-পূর্ব ভারতের সাধারণ সম্পাদক অজয় জামুয়াল , আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব ও রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ ঐদিনই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধরমেন্দ্র প্রধান ‘‘প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার’’ (ফ্রি টু অল) কর্মসূচীর মাধ্যমে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন৷ স্থান এখনও চূড়ান্ত হয়েনি৷ ৯ই আগস্ট ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের জনজাতি মোর্চার আসন্ন ৯ ই আগস্ট ২০১৭ তারিখের জনসভাতে প্রধান বক্তা হিসেবে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু উপস্থিত থাকবেন৷ উল্লেখনীয় সভাতে বিজেপি ত্রিপুরা প্রদেশের সারা রাজ্য থেকে প্রায় ১৫০০০ হাজার একনিষ্ট কর্মী উপস্থিত থাকবেন বলে বিজেপির দাবি৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top