News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা সংস্কারের দাবীতে ইন্দ্রনগরে অবরোধ জনতার
Image

রাস্তা সংস্কারের দাবীতে ইন্দ্রনগরে অবরোধ জনতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ সড়ক সংস্কারের দাবীতে অবরোধ করেছে ৬ আগরতলা বিজেপি মন্ডলের কার্যকর্তারা৷ বুধবার সকালে শহরতলির ইন্দ্রনগরে রাস্তা অবরোধে বসে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মন্ডল সভাপতি৷ তিনি পুর প্রশাসনের কর্তব্যে গাফিলতির জন্য স্থানীয় শাসক দলীয় পুর পারিষদকে বিধেছেন৷ রাজ্যে বামফ্রন্টের শাসনে নগর এলাকাতেই রাস্তা ভগ্ণ দশায়৷ পুর পরিষদকে নিগমে উত্তরণ করা হলেও পুর নিগমের ৭ এবং ৮ নং এলাকায় রাস্তা খানাখন্দে পরিনত হয়েছে৷ পুরাতন মোটরস্ট্যান্ড থেকে জিবি যাওয়ার মাঝামাঝি ইন্দ্রনগরের কয়েক কিলোমিটার রাস্তার মাঝপথে বিশাল গর্ত তৈরী  হয়েছে৷ মন্ডল কমিটির নেতাদের অভিযোগ, জোন্যাল অফিসে রাস্তা সারাই করার জন্য বিজেপি বহুবার আবেদন করলেও কাজ হয়নি৷ নিগম এলাকায় জড়াজীর্ন রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ক্রমাদ্ধয়ে ঘটছে অপ্রীতিকর ঘটনা৷ ভোটের সময় স্থানীয় পুর পারিষদ রাস্তা সংস্কার করার প্রতিশ্রুতি দিয়ে লঙ্ঘন করেছেন৷ বিজেপি’র কার্যকতাদের বিক্ষোভে নড়েচড়ে বসেছে প্রশাসন৷ জিবি আউট পোষ্ট এবং প্রশাসনের আধিকারিকরা ছুটে যায় অবরোধ প্রত্যাহারের জন্য৷ প্রশাসনের রাস্তা সংস্কারের সতুবা সংকেত পেয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top