নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ সড়ক সংস্কারের দাবীতে অবরোধ করেছে ৬ আগরতলা বিজেপি মন্ডলের কার্যকর্তারা৷ বুধবার সকালে শহরতলির ইন্দ্রনগরে রাস্তা অবরোধে বসে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মন্ডল সভাপতি৷ তিনি পুর প্রশাসনের কর্তব্যে গাফিলতির জন্য স্থানীয় শাসক দলীয় পুর পারিষদকে বিধেছেন৷ রাজ্যে বামফ্রন্টের শাসনে নগর এলাকাতেই রাস্তা ভগ্ণ দশায়৷ পুর পরিষদকে নিগমে উত্তরণ করা হলেও পুর নিগমের ৭ এবং ৮ নং এলাকায় রাস্তা খানাখন্দে পরিনত হয়েছে৷ পুরাতন মোটরস্ট্যান্ড থেকে জিবি যাওয়ার মাঝামাঝি ইন্দ্রনগরের কয়েক কিলোমিটার রাস্তার মাঝপথে বিশাল গর্ত তৈরী হয়েছে৷ মন্ডল কমিটির নেতাদের অভিযোগ, জোন্যাল অফিসে রাস্তা সারাই করার জন্য বিজেপি বহুবার আবেদন করলেও কাজ হয়নি৷ নিগম এলাকায় জড়াজীর্ন রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ক্রমাদ্ধয়ে ঘটছে অপ্রীতিকর ঘটনা৷ ভোটের সময় স্থানীয় পুর পারিষদ রাস্তা সংস্কার করার প্রতিশ্রুতি দিয়ে লঙ্ঘন করেছেন৷ বিজেপি’র কার্যকতাদের বিক্ষোভে নড়েচড়ে বসেছে প্রশাসন৷ জিবি আউট পোষ্ট এবং প্রশাসনের আধিকারিকরা ছুটে যায় অবরোধ প্রত্যাহারের জন্য৷ প্রশাসনের রাস্তা সংস্কারের সতুবা সংকেত পেয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী৷

রাস্তা সংস্কারের দাবীতে ইন্দ্রনগরে অবরোধ জনতার
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















