News Flash

  • Home
  • Uncategorized
  • সেনা-জঙ্গি সংঘর্ষে তপ্ত সোপিয়ান, মেজর সহ শহিদ দুই সেনা জওয়ান
Image

সেনা-জঙ্গি সংঘর্ষে তপ্ত সোপিয়ান, মেজর সহ শহিদ দুই সেনা জওয়ান

শ্রীনগর, ৩ আগস্ট (হি.স.): সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ে পুনরায় তপ্ত হল দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলা| বৃহস্পতিবার ভোররাতে সোপিয়ান জেলার জাইপোরা এলাকায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন মেজর সহ দু’জন সেনা জওয়ান| এছাড়াও আহত হয়েছেন এক জন সেনা জওযান| আহত সেনা জওযানকে সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে|
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার জাইপোরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন আতঙ্কবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে জাইপোরা এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন আচমকাই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা| সেনাৱাহিনী পাল্টা গুলি চালালে শুরু হয় তীব্র গুলির লড়াই| গুলির লড়াই চলাকালীন জঙ্গিদের গুলিতে জখম হন মেজর সহ তিন জন সেনা জওয়ান| সঙ্কটজনক অবস্থায় তাঁদের সেনাৱাহিনীর ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সা চলাকালীন প্রাণ হারান মেজর সহ দু’জন সেনা জওয়ান| জখম অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন আরও এক জন সেনা জওয়ান| তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক|
সেনাবাহিনীর পদস্থ এক কর্তা জানিয়েছেন, পুলিশ পেট্রোলিং পার্টির উপর হামলা চালাতে এসেছিল জঙ্গিরা| এখনও চলছে গুলির লড়াই| জঙ্গি নিধনের উদ্দেশ্যে গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী| উল্লেখ্য, চলতি মাসের ১ তারিখ নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় লস্কর-ই-তৈবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি আবু দুজানা সহ দুই জঙ্গির| তারপর থেকেই জঙ্গি দমন অভিযান ও তল্লাশির পরিমাণ বাড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top