নয়াদিল্লি, ৩ অগাষ্ট (হি.স.) : নোটা ৱিতর্কে এবার সুপ্রিমকোর্টে ধাক্কা খেল কংগ্রেস| আগামী মঙ্গলবার গুজরাটে রাজ্যসভা নির্ৱাচন| তার আগে নোটা বিকল্পের বিরোধিতা করে আবেদন জানায় কংগ্রেস| নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়েছিল তারা| বৃহস্পতিৱার শীর্ষ আদালত তাদের এই আবেদন খারিজ করে দিয়েছে বলে সূত্রের খবর| সেই সঙ্গে তিরস্কার করে আদালত প্রশ্ন তুলেছে, ২০১৪ সালের জানুয়ারিতে নোটা বিকল্পের বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন| ২০১৭ সালে এসে এর বিরোধিতা কেন? এর মধ্যেও তো রাজ্যসভা নির্বাচন হয়েছে| তাহলে তখন কেন নোটা বিকল্পের ৱিরোধিতা করেননি?
আগামী মঙ্গলৱার রাজ্যসভা নির্বাচন| পূর্ৱ নির্ধারিত দিনেই তার ফলাফলও ৱেরোৱে|
ইতিমধ্যে কংগ্রেসের ছয় বিধায়ক ইস্তফা দিয়েছেন| কংগ্রেসের মতে, লোকসভা এৱং ৱিধানসভা ভোটের ক্ষেত্রে সাধারণ মানুষের ওপরে হুইপ থাকে না| তাই সেখানে নোটা যদিও ৱা কার্যকর হতে পারে, কিন্তু রাজ্যসভায় তা হতে দেওয়া যায় না| নির্বাচন কমিশন এৱং বিজেপি দু্পক্ষই অৱশ্য সেই অভিযোগ খারিজ করেছে| মুখ রাখতে নির্বাচন কমিশনে গিয়ে নোটার ৱিরোধিতা করে এসেছে ৱিজেপি|
নোটা বিতর্কে এবার সুপ্রিমকোর্টে ধাক্কা খেল কংগ্রেস
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















