News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ড : মাঝে একবার বিরতি, টানা নয়বার বিধায়ক নির্বাচিত শুরহোজেলি লেইজিৎসু
Image

নাগাল্যান্ড : মাঝে একবার বিরতি, টানা নয়বার বিধায়ক নির্বাচিত শুরহোজেলি লেইজিৎসু

কোহিমা (নাগাল্যান্ড), ০৩ আগস্ট, (হি.স.) : মাঝে একবার পরাজিত হলেও টানা নয়বার বিধায়ক নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট-এর প্রার্থী ৮২ বছরের শুরহোজেলি লেইজিৎসু। রাজ্যের উত্তর আঙ্গামি-১ আসনে গত ২৯ জুলাইয়ের উপনির্বাচনেও তিনি ৩,৪৭০ ভোটের ব্যবধানে তাঁর নিকটতম নির্দল প্রার্থী কেখিরে ইয়মেক পরাজিত হয়েছেন।
নাগাল্যান্ডের কোহিমা জেলার ১০ নম্বর উত্তর আঙ্গামী-১ বিধানসভা আসনে অনুষ্ঠিত উপনিৰ্বাচনের ভোটগণনা আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হয়। জেলাশাসক রাজেশ সুন্দররাজন এই তথ্য জানিয়ে বলেছেন, এই কেন্দ্রের ১৬,২৬৩-এর মধ্যে ভোটদান হয়েছিল ১২,৬৭৮। এর মধ্যে শুরহোজেলি পেয়েছেন ৮,০৩৮ (৬৩.৪০ শতাংশ)টি এবং তাঁর নিকটতম নির্দল প্রার্থী কেখিরে ইয়ম পেয়েছেন ৪,৫৬৮ (৩৬.০৩ শতাংশ)টি ভোট। নোটায় পড়েছে ৭২টি অর্থাৎ ০.৫২ শতাংশ ভোট।
উল্লেখ্য, এর আগে ১৯৬৯, ১৯৭৪, ১৯৭৭, ১৯৮২, ১৯৮৭, ১৯৯৩, ২০০৩, ২০০৮ এবং এবার ২০১৭ সালের ভোটে তিনি বিজয়ী হয়েছেন। কেবল ১৯৮৯-র ভোটেই তিনি পরাজয় বরণ করেছেন।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top