News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি যাওয়া বাইক সহ আটক বাংলাদেশী যুবক বিএসএফের ভূমিকায় ক্ষোভ সীমান্তবাসীদের
Image

চুরি যাওয়া বাইক সহ আটক বাংলাদেশী যুবক বিএসএফের ভূমিকায় ক্ষোভ সীমান্তবাসীদের

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২ আগস্ট৷৷ কমলাসাগর বিধানসভার অধিন রাধানগর সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশে বাইক পাচার করতে গিয়ে এলাকার কিছু যুবকের হাতে আটক হল বাংলাদেশী এক যুবক৷ সংবাদ সূত্রে জানা যায়, বাইকের মালিক বাপীলাল দেবনাথের বাড়ি রাস্তা মাথা গকুল নগর এলাকায়৷ গতকাল বিকেলে বাপীলাল দেবনাথ হরিহরদোলা নিমাই দেবনাথের বাড়িতে যায়৷ ঐ বাড়িতে অনুষ্ঠানে বাপী গকুলনগর এলাকা থেকে টিআর০৭-৬৩১৪ নম্বরের পালসার বাইক নিয়ে যায়৷ অনুষ্ঠান শেষ হবার পরে বাইকটি বারান্দায় রেখেছিল৷ পরদিন সকাল বেলা ঘুম থেকে উঠে বাইকটি দেখতে পায়না৷ সঙ্গে সঙ্গে এলাকার কিছু যুবকদের জানায়৷ যুবকরা খবর পেয়ে সীমান্ত এলাকায় খুঁজতে শুরু করে তখনই হঠাৎ এক অপরিচিত যুবককে দেখতে পায় তখন তাকে ডাক দিলে সে দৌড় দিতেই তাকে তখন যুবকরা পেছনে ধাওয়া করে৷ এবং তাকে আটক করে কিছু উত্তম মাধ্যম দিয়ে সে  সেখানৈ থেকে  বাইকটিকে উদ্ধার করে৷ জানা যায় ধৃত যুবকের নাম কাবের মিয়া (ইমন)৷ বয়স ২২৷ বাড়ী বাংলাদেশে৷ যুবকটিকে এলাকার জনগণ কমলাসাগর বি এস এফ জওয়ানরা হাতে তুলে দেয়৷ পরে কমলাসাগর ক্যাম্পের বি এস এফ জওয়ানরা মধুপুর থানার হাতে তুলে দেয়৷ ধৃত যুবককে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিক্যাল করা হয়৷ আজ ২টা নাগাদ ধৃত যুবককে বিশালগড় মহকুমার আদালতে তোলা হবে বলে জানান মধুপুর থানার ওসি৷ এই নিয়ে অনেক বার এলাকা দিয়ে বাইক ও গরু চুরি হয়েছে বলে অভিযোগ৷ ঘটনা নিয়ে এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পরে৷ বিএসএফের ভূমিকায় ক্ষোভ ছড়াচ্ছে এলাকায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top