নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ স্ত্রীকে দেহ ব্যবসায় লাগানোর অপরাধে ধৃত স্বামী৷ আজ থেকে দশ বছর আগে কমলপুরের লাম্বুছড়ার বাসিন্দা শৈলেন দেববর্মার সাথে বিয়ে হয় এলাকার এক মেয়ের সাথে৷ বর্তমানে তাদের দুই কন্যা সন্তান রয়েছে৷ শৈলেন বিয়ের পরই স্ত্রীকে বিএসএফ জওয়ানদের মনোরঞ্জনে লাগিয়ে টাকা রোজগার করত বলে জানা গিয়েছে৷ উপজাতি ছাত্রাবাসের পাশে বিএসএফের ক্যাম্প রয়েছে৷ তাদের সাথে মদের আসরে বসতো শৈলেন৷ স্বামী শৈলেন তার স্ত্রীকে বাধ্য করতো তিন জওয়ানের সাথে একসঙ্গে সহবাস করার জন্য৷ পর পর দুইবার ঐ তিন জওয়ান যৌন লালসা মেটায়৷ অবশেষে বাধ্য হয়ে আমবাসা থানায় মামলা করার জন্য যায় স্ত্রী৷ কিন্তু থানা মামলা নেয়নি বলে অভিযোগ, তখন স্ত্রী তার বাপের বাড়ী চলে যায়, সেখানে স্থানীয় পঞ্চায়েতেও বিচার পায়নি৷ অবশেষে আমবাসা থানায় ধর্ষিতা গৃহবধূ তিন জওয়ানের বিরুদ্ধে মামলা করে৷ মামলার ধারা ৩৭৬(ডি)/ ১০৯/ ৫০৬/৩৪৷ আমবাসা থানার মামলা নং ২৪/২০১৭৷ পুলিশ তদন্ত করতে গিয়ে স্বামী শৈলেনকে আটক করে৷ তারপর মঙ্গলবার কমলপুর আদালতে সোর্পাদ করে৷ তবে জওয়ানদের এখনো চিহ্ণিত করা যায়নি৷ এই ঘটনায় হতবিহ্বল এলাকাবাসী৷
স্ত্রীকে দেহ ব্যবসায় বাধ্য করায় ধৃত স্বামী, চাঞ্চল্য
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















