News Flash

  • Home
  • Uncategorized
  • শীলা দীক্ষিতের বাড়িতে আগুন, সাত সকালে আতঙ্ক
Image

শীলা দীক্ষিতের বাড়িতে আগুন, সাত সকালে আতঙ্ক

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতের বাড়িতে| বুধবার সকালে দিল্লির নিজামউদ্দিন এলাকায়, শীলা দীক্ষিতের বাড়ির বেসমেন্টে আচমকা আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে শীলা দীক্ষিতের বাড়িতে পৌঁছয় দমকলের মোট দু’টি ইঞ্জিন ও পুলিশ| বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
পদস্থ এক দমকল কর্তা জানিয়েছেন, বুধবার সকাল ৯.৩৮ মিনিট নাগাদ খবর পাওয়া যায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের, নিজামউদ্দিন এলাকায় অবস্থিত বড়ির বেসমেন্টে আগুন লেগেছে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে শীলা দীক্ষিতের বাড়িতে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন| বেশ কিছুক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, বৈদুত্যিক মিটার বক্স থেকেই সম্ভবত আগুন লেগেছে| উল্লেখ্য, ১৯৯৮-২০১৩ সাল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত| তিনি আবার কেরলের রাজ্যপাল-ও ছিলেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top