News Flash

  • Home
  • Uncategorized
  • লস অ্যাঞ্জেলসের চিনা দূতাবাসে প্রকাশ্যে গুলি, আত্মঘাতী বন্দুকবাজ
Image

লস অ্যাঞ্জেলসের চিনা দূতাবাসে প্রকাশ্যে গুলি, আত্মঘাতী বন্দুকবাজ

লস অ্যাঞ্জেলস, ২ অগাস্ট (হি.স) : ‌লস অ্যাঞ্জেলসের চিনা দূতাবাসে প্রকাশ্যে গুলি চলল। বন্দুকবাজ নিজেই এই কাণ্ড ঘটিয়ে নিজের গাড়িতেই আত্মঘাতী হয়েছে বলে সূত্রের খৱর। এই ঘটনায় আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। লস অ্যাঞ্জেলস পুলিশের অাধিকারিক মিচেল লোপেজ জানান, মঙ্গলবার সকাল ৬টায় দূতাবাস খুলতে না খুলতেই গুলির শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বন্দুকবাজ আত্মঘাতী হওয়ার আগে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। ওই ব্যক্তিকে তার গাড়ির মধ্যেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিজেকেই নিজে গুলি করে আত্মঘাতী হয়। চিনা দূতাবাস সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ভীষণ উদ্বেগে রয়েছে দূতাবাসের কর্মীরা। মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে এবং নিরাপত্তা আরও জোরদার করার জন্য আবেদন জানানো হয়েছে। চিনা দূতাবাস এই ঘটনার তদন্তের জন্য মার্কিন সরকারকে বলেছে। পুলিশ ওই বন্দুকবাজকে সনাক্ত করতে পারেনি। উল্লেখ করা যেতে পারে, ২০১১ সালেও এক চিন বংশোদ্ভুত মার্কিন নাগরিক চিনা দূতাবাসে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top