News Flash

Image

প্রসঙ্গ ঃ তৃণমূল

রাজ্য স্তরে তৃণমূলের অস্তিত্ব কতটুকু রহিয়াছে তাহা দাড়ি পাল্লায় ওজন করিবার পর্যায়ে গিয়া পৌঁছিয়াছে৷ বলা যাইতে পারে যে, রাজ্যে তৃণমূল নামে একটা রাজনৈতিক দল ছিল তাহা যেন রাজ্যবাসী ভুলিয়া গিয়াছে৷ এমনই এক দুঃসময়ে রাজ্য তৃণমূলকে চাঙ্গা করিতে পাঁচ আগষ্ট রাজ্যে আসিতেছেন তৃণমূল সুপ্রিমো মমতার অত্যন্ত বিশ্বস্ত সৈনিক তথা সল্টলেকের মেয়র সব্যসাচী দত্ত৷ তিনদিন তিনি রাজ্যে অবস্থান করিবেন৷ তৃণমূলের নেতাদের সহিত শলা পরামর্শ করিয়া নতুন ফর্মুলা বাহির করিবার চেষ্টা করিবেন৷ উল্লেখ করা যাইতে পারে যে, সব্যসাচীর পূর্বে ত্রিপুরার দায়িত্বে ছিলেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সহ সভাপতি মুকুল রায়৷ তিনি রাজ্য তৃণমূলকে শক্তিশালী করিবার জন্য কতবার রাজ্যে উড়িয়া আসিয়াছিলেন তাহার কোনও হিসাব নাই৷ রায়বাবু বারবার আসিয়া দাবি করিয়াছিলেন যে একমাত্র মমতার নেতৃত্বে রাজ্য তৃণমূল সিপিএমকে ক্ষমতাচ্যুত করিবে৷ ঠিক সেই সময়ে কংগ্রেসের ছয় বিধায়ক কংগ্রেস দলত্যাগ করিয়া তৃণমূলে যোগ দিয়াছেন৷ ইহার ফলে মমতা আপ্লুত হইয়া উঠিলেন৷ ভাবিলেন তাহাদেরকে দিয়া ত্রিপুরা হইতে বামফ্রন্ট সরকারকে হঠাইয়া দিয়া তৃণমূল সরকার গঠন করিবে৷ এই বিষয়টি বিবেচনা করিয়া সেই সময় তিনি আস্তাবল ময়দানে আনুষ্ঠিত প্রদেশ তৃণমূলের সভায় ছুটিয়া আসিলেন৷ এবং তাহার স্বভাব সুলভ ভঙ্গিতে মঞ্চের এই প্রাপ্ত হইতে ওই প্রান্তে হাঁটিয়া হাঁটিয়া অভিমত ব্যক্ত করিয়াছিলেন যে, ১৮-এর নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসিতেছে তৃণমূল কংগ্রেস৷ কিন্তু, রাষ্ট্রপতি নির্বাচনের সময় সবকিছু যেন পাল্টে গেল৷ তৃণমূলে দেখা দিল মহা সুনামি৷ অব্যাহত ভাঙনে ঘাসফুল মাটিতে লুটাইয়া পড়িল৷ তছনছ হইয়া গেল মমতার ঘাসফুলের সাজানো বাগান নব্য তৃণমূলী তথা কংগ্রেস হইতে আসা ছয় বিধায়কও তৃণমূল ছাড়িলেন৷ জ্যাকসন গেইট সংলগ্ণ তৃণমূল ভবনও ছন্নছাড়া হইয়া পড়িল৷ ওই ভবন হইতে তৃণমূলের সাইনবোর্ড ফেলিয়া দিলেন বিধায়ক আশীষ সাহা৷ সেই সুবাদে রাজ্য রাজনীতিতে পরিচিত এমন কোন নেতা তৃণমূলে আর রহিল না৷
ঠিক এমনই এক পরিস্থিতিতে তৃণমূলের হাল ধরিলেন দুলাল দাস৷ তৃণমূলের নতুন অফিস হইলো জয়নগরে৷ রাজ্যস্তরে তৃণমূল যখন শূণ্যের কোটায় আসিয়া দাঁড়াইয়াছে ঠিক তখনি মমতা ফের ত্রিপুরার দিকে নজর দিলেন৷ এইদিকে ১৮-এর নির্বাচন ঘনাইয়া আসিয়াছে৷ নির্বাচনের আর মাত্র ছয়মাস বাকি৷ রাজ্য জুড়িয়া বহিতেছে নির্বাচনি হাওয়া৷ এইবার এই হাওয়া যেন আগেভাগে আসিয়া গেল৷ ঠিক এমন পরিস্থিতিতে তৃণমূল যেন শূণ্য হইতে শুরু করিতে চাহিতেছেন৷ তবে কি ১৮-এর নির্বাচনে তৃণমূল লড়াই করিবার জন্য প্রস্তুত হইতেছে৷ প্রশ্ণ হইলো এই ক্ষেত্রে তৃণমূলের তেমন নেতা কই? রাজ্যে গ্রহণযোগ্য একজন নেতাও খঁুজিয়া পাওয়া যাইবে না৷ তবে সব্যসাচীর এই সময়ে আসিবার রহস্য কী? তাও আবার রাজ্যে আসিয়া তিনি তিনদিন থাকিবেন৷ তবে ইহা সত্য যে, তৃণমূল লইয়া রাজ্যবাসী এখন আর কোনও মোহ নাই৷ মমতার চমক এই রাজ্যে আর তেমন চটক সৃষ্টি করিতে পারিতেছে না৷ ইহার পরও রাজ্যে ঘাসফুল ফুটাইতে মমতার আগ্রহ রহস্য বলিয়া মনে হইতেছে৷ তবে জানা গিয়াছে যে, সব্যসাচী রাজ্যে আসিয়া তৃণমূলের রাজ্য কমিটি গঠন করিবেন৷ এই কমিটির মাথায় নাকি বসানো হইবে একজন সংখ্যালঘু ব্যক্তিকে৷ রাজনীতিতে তাহার এমন পরিচিতি নই৷ তবে তাহার বাবা ছিলেন কংগ্রেসের এক সময়ের নেতা৷ মমতার হাবভাব দেখিয়া বোঝা যাইতেছে যে, তিনি যেন তেন ভাবে ত্রিপুরাকে ধরিয়া রাখিতে চাহিতেছেন৷ কিন্তু, নেতার যে বড্ড অভাব৷ সেই সাথে রহিয়াছে কর্মী সমর্থকদের ঘাটতি৷ বর্তমানে রাজধানীতে তৃণমূল হাঁপানী রোগীর মত কিছুটা শ্বাস লইলেও মহকুমা স্তরে তৃণমূলের ঝাঁপ বন্ধ হইয়া গিয়াছে৷ ঠিক এমনই এক পরিস্থিতিতে সব্যসাচী রাজ্যে আসিতেছেন৷ প্রশ্ণ হইল, মুকুলবাবু যাহা পারিলেন না তাহা কী সব্যসাচীবাবু পারিবেন? মুকুল যখন ছিলেন তখন রাজ্যে তৃণমূলের পালে জোর হাওয়া বইছে৷ আর সব্যসাচী যখন আসিতেছেন তখন রাজ্যে তৃণমূল মৃতপ্রায়৷ এমন মৃতপ্রায় তৃণমূলে জল দিয়া তৃণমূলকে কতটুকু উজ্জীবিত করিতে পারিবেন তাহা এখন দেখিবার বিষয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top