News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রয়ী হত্যাকাণ্ডে অভিযুক্ত সজীবের রিমান্ডের আশা ক্ষীণ
Image

ত্রয়ী হত্যাকাণ্ডে অভিযুক্ত সজীবের রিমান্ডের আশা ক্ষীণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগষ্ট ৷৷ এডিনগর এলাকায় ত্রয়ী হত্যাকাণ্ডের ঘটনার এখনো পর্যন্ত পুলিশ সঠিক ভাবে কোন কূলকিনারা করতে পারেনি৷ যদিও এখন পর্যন্ত পুলিশের একটাই সাফল্য যে ঘটনার পরেই পুলিশ এই হত্যাকণ্ডে অভিযুক্ত বাড়িরই বড় ছেলে সজীব হালদারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ পুলিশের দাবী তারা বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করতে পারবে যে সজীবই এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত৷ কিন্তু কি কারণে সজীব তারই বাবা, মা এবং মামাতো বোনকে হত্যা করলো এর পেছনে অন্য কোন ষড়যন্ত্র আছে কিনা সে বিষয়টা হয়ত উদ্ধার করা পুলিশের পক্ষে  কঠিন হয়ে যাবে৷ ঘটনার দিন পুলিশ তাকে গ্রেফতার করে৷ পরের দিন মামলার তদন্তকারী অফিসারের তাকে আদালতে সোপার্দ করার কথা৷ কিন্তু তকে মেডিক্যাল চেক আপের জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন তার যে শারীরিক ও মানসিক অবস্থা, তাতে তার চিকিৎসা জরুরি৷ যতারীতি তাকে জিবি হাসপাতালে মানসিক বিভাবে ভর্তি করা হয়৷ ইতিমধ্যেই গ্রেফতার পর সাত দিন অতিক্রান্ত হয়ে যায়৷ আইন অনুযায়ী ১৪ দিনের মধ্যে আদালতে সোপর্দ করা না গেলে কোন অভিযুক্তের পুলিশ রিমান্ড পাওয়ার সম্ভাবনা থাকে না৷ কারণ গ্রেফতারের পর অধিক ১৪ দিন পর্যন্ত পুলিশ রিমান্ড পাওয়া যায়৷ এই অবস্থায় তদন্তকারী অফিসারের হাতে আর মাত্র ৭ দিন বাকি৷ এই ৭ দিনের মধ্যে তদন্তকারী অফিসার তাকে সোপর্দ করতে না পারলে তার পুলিশ রিমান্ড সম্ভব নয়৷ অপরদিকে জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে, সজীবের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে আরও অনেকদিন সময় লাগবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top