News Flash

  • Home
  • Uncategorized
  • ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মেসেজ পাঠিয়ে বিরক্ত করার অভিযোগ মহিলার
Image

ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মেসেজ পাঠিয়ে বিরক্ত করার অভিযোগ মহিলার

ইসলামাবাদ, ২ অগাস্ট (হি.স.) : তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মেসেজ পাঠিয়ে বিরক্ত করার অভিযোগ তুললেন তাঁর দলেরই প্রাক্তন এক নেত্রী আয়েষা গুলালি ।
তাঁর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ইমরান খান তাঁকে নানা ধরনের মেসেজ করতেন । ফলে, মানসিক অস্থিরতায় ভুগছিলেন তিনি । আর তারপরই দল থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আয়েষা । তিনি বলেন, মানুষের যতগুলো বাজে অভ্যেস রয়েছে, তার মধ্যে অন্যতম হল অন্যকে মেসেজ করে উত্যক্ত করা ।
সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলন করে আয়েষা গুলালি ইমরান খানের বিরুদ্ধে ওই অভিযোগ করেন।ইমরান খানের বিরুদ্ধে যাতে তদন্তও হয়, সেই দাবিও করেন আয়েষা । পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের নেত্রী আয়েষা ইতিমধ্যেই তেহরিক-ই-ইনসাফ থেকে ইস্তফা দিয়েছেন । আয়েষার দাবি, ২০১৩ সালে ইমরান প্রথম তাঁকে মেসেজ করেন । এরপর থেকে নাকি প্রায়শই তাঁকে মেসেজ করা হত । প্রাক্তন ক্রিকেটারের ব্ল্যাকবেরি দেখলেই সমস্ত তথ্য মিলবে বলেও দাবি করেছেন আয়েষা । ইমরান যে ধরনের মেসেজ করতেন, তা মেনে নেওয়া সম্ভব নয় । তবে শুধু তিনি নন, তদন্ত করলে দেখা যাবে, তেহরিক-ই-ইনসাফের অনেক মহিলা সদস্যদের সঙ্গেই ইমরান ওই একই কীর্তি করছেন । পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমরান খান মনসিকভাবে সুস্থ নন বলেও দাবি করেছেন আয়েষা গুলালি । যদিও এ বিষয়ে মুখে রা কাটেননি ইমরান খান l

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top