News Flash

  • Home
  • Uncategorized
  • সন্তানদের দায়িত্ব সম্পর্কে সচেতন আইন প্রয়োগ করে সম্ভব নয় ঃ মানিক দে
Image

সন্তানদের দায়িত্ব সম্পর্কে সচেতন আইন প্রয়োগ করে সম্ভব নয় ঃ মানিক দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ বৃদ্ধ বাবা-মা’র ভরণপোষণের দায়িত্ব নিতে সন্তানেরা আইনত বাধ্য৷ তবে, আইনের মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব নয়৷ বৃহস্পতিবার গভর্নমেন্ট পেনশনার্স এসোসিয়েশন আয়োজিত সামাজিক সচেতনতামূলক আলোচনাচক্রে একথা বলেন নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী মানিক দে৷
বিশ্বায়নের ছোবলে যান্ত্রিক হয়ে উঠেছে সবাই৷ শুধুমাত্র জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ইঁদুর দৌড়ে ব্যস্ত নবীণ প্রজন্ম৷ তবে, রাজ্যে বামফ্রন্ট সরকারের শাসনে একটি সুস্থ, সুস্থিতির পরিবেশ বজায় রয়েছে বলে দাবি করেন মানিক দে৷ তাঁর মতে, বর্তমানে এই পরিবেশকে বিষাক্ত করতে মরিয়া হয়ে উঠেছে সাম্প্রদায়িক শক্তি৷ গরীবের অর্জিত অধিকার হরণ করছে কেন্দ্র৷ সামাজিক সুরক্ষা ভাতার সংখ্যা বাড়াচ্ছে রাজ্য সরকার৷ কিন্তু, কেন্দ্রের সরকার বাজেটের বরাদ্দ কমাচ্ছে৷ দেশে আচ্ছে দিন নয়, নেমে এসেছে অন্ধকারময় যুগ, উষ্মা প্রকাশ করে বলেন তিনি৷
সুকল স্তরে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধের চেতনা জাগিয়ে তুলার জন্য বামপন্থী ছাত্র যুব সংগঠন ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ বাবা-মা’র প্রতি সন্তানদের শ্রদ্ধাভাব, সেবা করার মানসিকতা না থাকলে আইনের মাধ্যমে বাধ্য করে সুদৃঢ় ফল পাওয়া মুশকিল, মনে করেন তিনি৷ তাঁর বক্তব্য, শিক্ষা ব্যবস্থায় গেরুয়াকরণের পথে হাঁটছে কেন্দ্র৷ রাজ্য সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে প্রবীণ নাগরিকদের সম্মানের সহিত বাঁচার জন্য সম্প্রতি বেশ কয়েকটি নতুন সামাজিক সুরক্ষা ভাতা চালু করেছে৷ তিনি বলেন, সন্তানদের ভাবতে উচিৎ, তাঁদেরও একদিন বার্ধক্যের ভাড়ে ঝঁুকতে হবে৷ গভর্নমেন্ট পেনশনার্স এসোসিয়েশনের আলোচনাচক্র তখনই সফল হবে, যখন প্রত্যেক স্তরের মানুষ নিজস্ব দায়দায়িত্ব সম্পর্কে অবগত থাকবেন বলে অভিমত ব্যক্ত করেছেন মানিক দে৷ এদিন এই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা ডি ডার্লং, গভর্নমেন্ট পেনশনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র দেবরায় প্রমুখ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top