News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত জনপ্রিয় বলিউড অভিনেতা ইন্দের কুমার, শোকের ছায়া চলচ্চিত্র জগতে
Image

প্রয়াত জনপ্রিয় বলিউড অভিনেতা ইন্দের কুমার, শোকের ছায়া চলচ্চিত্র জগতে

মুম্বই, ২৮ জুলাই (হি.স.): প্রয়াত হলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ইন্দের কুমার| হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোররাত ২টো নাগাদ মুম্বইয়ের পশ্চিম শহরতলি আন্ধেরিতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃতু্যকালে জনপ্রিয় এই অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর| সম্পূর্ণ সুস্থ ছিলেন ইন্দের কুমার| হঠাত্ই কেন হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃতু্য হল তা এখনও পর‌্যন্ত জানা যায়নি|
ইন্ডাস্ট্রি সূত্রে অবশ্য খবর, দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসুখে ভুগছিলেন ইন্দের কুমার| তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি| তার মধ্যেই হৃদরোগ কেড়ে নিল জনপ্রিয় এই অভিনেতাকে| ইন্দের কুমারের প্রাক্তন শ্বশুর রাজু কারিয়া জানিয়েছেন, ‘শুক্রবার ভোররাত ২টো নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্য ইন্দের-এর|’ ইন্দের-এর অকাল মৃতু্যতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে|
২০ বছরের কেরিয়ারে প্রায় ২০টি ছবিতে অভিনয় করেছেন ইন্দের কুমার| বড় পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও প্রচুর কাজ করেছিলেন ইন্দের| ‘মাসুম’, ‘ওয়ান্টেড’, ‘পেয়িং গেস্ট’, ‘কহি পেয়ার না হো যায়ে’-তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য কাজ| এছাড়াও জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’-এ ইন্দের-এর অভিনয়ও মনে রাখবেন দর্শক|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top