News Flash

Image

এবার হজ যাত্রী ১২৩ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ প্রতিবারের মতো এবছরও পবিত্র হজ পালন করতে রাজ্য থেকে যাচ্ছেন মুসলীম ধর্মাবলম্বীরা৷ আগামী ৬ আগষ্ট রাজ্য থেকে ১২৩ জন হজ পালন করতে মক্কা-মদিনার উদ্দেশ্যে রওয়ানা দেবেন৷ হজ যাত্রা নিয়ে বুধবার হজ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠক শেষে এই তথ্য পাওয়া গেছে৷
জানা গেছে, আগামী ৫ আগষ্ট সমস্ত হজ যাত্রী আগরতলায় এসে মিলিত হবেন৷ ৬ আগষ্ট তাঁরা আগরতলা থেকে বিমানে কলকাতা রওয়ানা দেবেন৷ ঐদিন বিমান বন্দরে রাজ্যের সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী তাঁদের অভ্যর্থনা জানাবেন৷ ৭ আগষ্ট তাঁরা কলকাতা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দেবেন৷ ২১ সেপ্ঢেম্বর তাঁরা রাজ্যে ফিরে আসবেন৷
গতবছরের তুলনায় এবছর হজ যাত্রীর সংখ্যা বেড়েছে৷ গতবছর ৮২ জন হজ পালন করতে গিয়েছিলেন৷ এবছর যাচ্ছেন ১২৩ জন৷ তাও আবার গতবছরের হজ যাত্রীদের মধ্যে ১১ জন এবছর শারীরিক অসুস্থতা সহ বিভিন্ন কারণে যেতে পারছেন না৷ জানা গেছে, কৈলাসহর থেকে ৩৮ জন, সোনামুড়া থেকে ২৯ জন, উদয়পুর থেকে ১৫ জন, বিশালগড় থেকে ৪ জন, কমলপুর থেকে ৩ জন, ধর্মনগর থেকে ২৮ জন এবং আগরতলা থেকে ৬ জন এবছর হজ যাচ্ছেন৷
রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সৌদিস্থিত ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়েছে৷ তাছাড়া তাঁদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়েও রাজ্য সরকার তদারকি করবে বলে জানা গেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top