News Flash

  • Home
  • Uncategorized
  • ১৩১-১০৮ ব্যবধানে আস্থা ভোেট জয়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
Image

১৩১-১০৮ ব্যবধানে আস্থা ভোেট জয়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

পটনা, ২৮ জুলাই (হি.স.) : কংগ্রেসকে সঙ্গী করে জেডিইউ বিধায়কদের বিধানসভায় ঢুকতে বাধা দিয়েও আস্থা ভোটে নীতীশের জয় আটকাতে পারল না আরজেডি| বিজেপির সমর্থন পাওয়ায় শুক্রবার প্রত্যাশা মতোই বিহার বিধানসভায় আস্থাভোট জিতলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| ২৪৩ আসনের বিধানসভায় নীতীশ কুমারের পক্ষে ভোট পড়ল ১৩১টি| আর বিপক্ষে পড়েছে ভোট ১০৮টি|
নিয়ম মেনে এদিন সকাল ১১টা নাগাদ বিহার বিধানসভায় শুরু হয় আস্থাভোট প্রক্রিয়া|২৪৩ আসনের বিধানসভায় জয়ী হতে প্রয়োজন ১২২ ভোট| তবে নীতীশ কুমার পেলেন ১৩১ জন বিধায়কের সমর্থন| এদের মধ্যে দুজন নির্দল বিধায়ক বিজেপি শরিক হিন্দুস্তানি আওয়াম মোর্চা বা এইচএএম এবং রাষ্ট্রীয় লোকসমতা পার্টির সমর্থনও ছিল নীতীশের পক্ষে | বিপক্ষে পড়েছে ভোট ১০৮টি
সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের জন্য শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিহার বিধানসভায় পৌঁছন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| নীতীশের পরেই বিধানসভায় পৌঁছন সুশীল কুমার, তেজস্বী যাদবরা| জেডিইউ বিধায়কদের বিধানসভায় ঢুকতে বাধা দিয়ে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান আরজেডি বিধায়করা| তাঁদের সঙ্গী ছিলেন কংগ্রেস বিধায়করাও|
আজ একদিনের বিশেষ অধিবেশন শুরু হলে প্রথম থেকেই উত্তপ্ত ছিল বিধানসভা| হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে চলে বিক্ষোভ| তেজস্বী যাদব নীতির প্রশ্নে আক্রমণ করেন নীতীশ কুমারকে| বিধানসভায় তেজস্বী যাদব অভিযোগ করেন, পুরোটাই রাজনৈতির ষড়যন্ত্র| তিনি আরও বলেন, নীতীশজি আমাকে পদত্যাগ করতে বলেননি| আমার মনে হয় তিনি আমার পদত্যাগ চাননি| তিনি আরও বলেন, বিহারবাসীর জন্য আমার খারাপ লাগছে| নীতীশজির পদত্যাগটা একটা নাটক| এটা পূর্ব পরিকল্পিত| সুশীল মোদীকে নির্লজ্জ বলে কটাক্ষ করে তেজস্বীর অভিযোগ, নীতীশের রাজনৈতিক চরিত্র বাঁচাতে এটা খেলা হয়েছে|
তবে এদিন চুপ করে ছিলেন না দুর্নীতি ইসু্যতে গত ৱুধবার ইস্তফা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গতকাল ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া নীতীশ কুমার| তেজস্বীদের পাল্টা আক্রমণ করে তিনি বলেন, ধর্ম নিরপেক্ষতা দিয়ে দুর্নীতি কোনও িদনই ধামা চাপা দেওয়া যায় না|
এদিকে, নীতীশ কুমারকে চ্যালেঞ্জ করে পাটনা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছে আরজেডি| হাইকোর্ট সেই পিটিশন গ্রহণ করেছে| ২৪৩ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২| আরজেডির আছে ৮০ জন বিধায়ক, কংগ্রেসের ২৭ জন এবং সিপিআইএমএলের ৩ জন বিধায়ক|

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top