News Flash

  • Home
  • Uncategorized
  • বার্সেলোনা ফ্রান্সিয়া স্টেশনে বাফারে ধাক্কা প্যাসেঞ্জার ট্রেনের, আহত ৩৯ জন যাত্রী
Image

বার্সেলোনা ফ্রান্সিয়া স্টেশনে বাফারে ধাক্কা প্যাসেঞ্জার ট্রেনের, আহত ৩৯ জন যাত্রী

মাদ্রিদ, ২৮ জুলাই (হি.স.): বার্সেলোনা ফ্রান্সিয়া স্টেশনে নির্দিষ্ট জায়গায় না থেমে বাফারে ধাক্কা মারল প্যাসেঞ্জার ট্রেন| এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৯ জন যাত্রী| তাঁদের মধ্যে ১ জনের অবস্থা সঙ্কটজনক| স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে| আহতদের মধ্যে ২০ জনকে প্রাথমিক চিকিত্সা পর ছেড়ে দেওয়া হয়েছে| ট্রেনের চালক সহ বাকি ১৯ জন হাসপাতালে চিকিত্সাধীন|
এমার্জেন্সি সার্ভিসেস-এর তরফে জানানো হয়েছে, টাররাগোনা প্রদেশের সন্ট ভিসেন্স ডি ক্যালডারাস থেকে আসছিল ট্রেনটি| বার্সেলোনা ফ্রান্সিয়া টার্মিনাসে নির্দিষ্ট জায়গায় না থেকে বাফারে ধাক্কা মারে প্যাসেঞ্জার ট্রেনটি| সেই সময় অধিকাংশ যাত্রী দাঁড়িয়ে ছিলেন| আচমকাই ট্রেনটি বাফারে ধাক্কা মারায় কমবেশি আহত হয়েছেন ৩৯ জন যাত্রী| ধাক্কায় ট্রেনের সামনের অংশ ভেঙে গিয়েছে| চালকের গাফিলতিতে, নাকি যান্ত্রিক গোলযোগে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে|
উল্লেখ্য, চলতি মাসের ১৯ তারিখ পূর্ব ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের শিয়ালদহ স্টেশনেও একই ধরনের ঘটনা ঘটেছে| শিয়ালদহ স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মে নির্দিষ্ট জায়গায় না থেমে বাফার ভেঙে সরাসরি প্ল্যাটফর্মের গার্ডওয়ালে ধাক্কা মারে ট্রেনটি| ওই ঘটনায় আহত হন অন্তত ২১ জন যাত্রী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top