News Flash

  • Home
  • Uncategorized
  • আগ্রায় পেট্রোল ট্যাঙ্কার ও দু’টি ট্র্যাক্টর-ট্রলির সংঘর্ষ, মৃত ৫
Image

আগ্রায় পেট্রোল ট্যাঙ্কার ও দু’টি ট্র্যাক্টর-ট্রলির সংঘর্ষ, মৃত ৫

আগ্রা, ২৮ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের আগ্রায় পেট্রোল ট্যাঙ্কারের সঙ্গে দু’টি ট্র্যাক্টর-ট্রলির সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ৫ জন যাত্রী| মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন| বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে আগ্রা-মথুরা হাইওয়েতে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রাস্তার ধারে দঁাড়িয়েছিল ট্র্যাক্টর-ট্রলি দু’টি| মোট ৬০ জন যাত্রী ছিলেন ট্র্যাক্টর-ট্রলি দু’টিতে| বৃন্দাবন থেকে ফেরার পথে আচমকাই ট্র্যাক্টর-ট্রলি দু’টিতে ধাক্কা মারে পেট্রোল ভর্তি ট্যাঙ্কারটি| সঙ্গে সঙ্গে পেট্রোল ভর্তি ট্যাঙ্কারে আগুন লেগে যায়| আগুন লেগে যায় ট্র্যাক্টর-ট্রলি দু’টিতেও| দুর্ঘটনাস্থলেই অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যান ৪ জন| পরে হাসাপাতালে চিকিত্সা চলাকালীন আরও এক জন প্রাণ হারান|
আহত অবস্থায় কমপক্ষে ৪০ জনকে আগ্রার এস এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top