News Flash

  • Home
  • Uncategorized
  • সমবায় ধবংসে কেন্দ্রকে ঠুকলেন মন্ত্রী বিজিতা নাথ
Image

সমবায় ধবংসে কেন্দ্রকে ঠুকলেন মন্ত্রী বিজিতা নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ কেন্দ্রের মোদী সরকার এস  টি, এস সি, ওবিসি এবং সংখ্যালঘুদের অধিকার হবণ করছে বলে অভিযোগ করেছেন সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ৷ বুধবার লেইক চৌমুহনী ত্রিপুরা তপশিলী জাতি সমবায় দপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে সংশ্লিষ্ট দপ্তর আয়োজিত সচেতনতা, ঋণ প্রদান ও ঋণ আদায় শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি৷ বর্তমান সময়ে মোদীর নেতৃত্বে একটি স্বৈরচারী শাসন শুরু হয়েছে৷ ত্রিপুরায় বামফ্রন্টের শাসনে গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত বলে দাবী করেছেন মন্ত্রী বিজিতা নাথ৷ সমবায়গুলিকে ধবংস করার চেষ্টা হচ্ছে৷ সমবায় ধবংস হলে তৎসঙ্গে যুক্ত থাকা লক্ষ লক্ষ লোক কর্মহীন হয়ে পড়বে৷ বিদেশী পুঁুজিপতি কর্পোরেট  বনিক গোষ্ঠীর স্বার্থে দেশ চালিয়ে পিছিয়ে পড়া জনজাতিদের অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, তোপ দেগেছেন মন্ত্রী বিজিতা নাথ৷ উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী রতন ভৌমিক, বিধায়ক কেশব দেববর্মা, বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি দীলিপ দাস, ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের চেয়ারম্যান মোঃআব্দুল মতিন প্রমুখ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top