News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন ধরম সিং, বয়স হয়েছিল ৮০ বছর
Image

প্রয়াত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন ধরম সিং, বয়স হয়েছিল ৮০ বছর

বেঙ্গালুরু, ২৭ জুলাই (হি.স.): প্রয়াত হলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা এন ধরম সিং| হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বেঙ্গালুরুর একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃতু্যকালে কর্নাটকের ১৭ তম মুখ্যমন্ত্রী এন. ধরম সিং-এর বয়স হয়েছিল ৮০ বছর| শারীরিক অসুস্থতাজনিত কারণে সম্প্রতি বেঙ্গালুরুর এম এস রামাইয়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী এন. ধরম সিংকে| বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ তঁার জীবনাবসান হয়|

১৯৩৬ সালের ২৫ ডিসেম্বর কালাবুরাগি জেলার জেওয়ারগি তালুকের নেলোগি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এন. ধরম সিং| ২০০৪ সালের ২৮ মে থেকে ২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এন. ধরম সিং| ১৯৬০ সালে কংগ্রেসে যোগদান করেন এন. ধরম সিং| তিনি বিভিন্ন মুখ্যমন্ত্রীর অধীনে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন| একদা কর্নাটক কংগ্রেস কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এন. ধরম সিং|

Releated Posts

শান্তি ও স্থিতিশীলতার পথে নাগাল্যান্ড, ভারত ও বিশ্বের সঙ্গে যোগাযোগও বাড়ছে: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ড বর্তমানে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাজ্যে পরিণত হয়েছে এবং দেশের অন্যান্য অংশের পাশাপাশি বিশ্বের…

ByByNews Desk Sep 5, 2026

উচ্চঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ভারতীয় নাবিকদের নজরদারিতে ডিজিএমএ-র নতুন ট্র্যাকিং মডিউল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় পতাকাবাহী এবং বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের গতিবিধি নজরে রাখতে ই-ন্যাভিক (ই-নাভিক)…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top