News Flash

  • Home
  • Uncategorized
  • পাসপোর্ট তৈরির নিয়ম আরও শিথিল করল কেন্দ্র
Image

পাসপোর্ট তৈরির নিয়ম আরও শিথিল করল কেন্দ্র

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.) : পাসপোর্ট তৈরি আরও সহজ করতে নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার | পাসপোর্টের আবেদনের জন্য এবার থেকে বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র জমা দেওয়া আর বাধ্যতামূলক নয়| সংসদে এই ঘোষণা করেছেন বিদেশমন্ত্রকের  প্রতিমন্ত্রী ভি কে সিং | পাসপোর্ট ইসু্য  প্রক্রিয়া আরও সহজ করার উদ্দেশ্যেই এই উদ্যোগ|

১৯৮০ সালের পাসপোর্ট আইনে বলা হয়েছিল, ১৯৮৯-এর ২৬ জানুয়ারির পরে জন্মানো ভারতীয় নাগরিকদের পাসপোর্টের আবেদন করতে হলে জমা দিতে হবে জন্মের শংসাপত্র | সেই নিয়মেই পরিবর্তন আনল কেন্দ্র| এবার থেকে বার্থ সার্টিফিকেটের বদলে আধার কার্ড বা প্যান কার্ডের  প্রতিলিপি, ভোটের কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্কুলের বোর্ড পরীক্ষার সার্টিফিকেট অথবা এলআইসি পলিসি বন্ডের পেপারকেও জন্ম তারিখের প্রমাণ হিসেবে দাখিল করা যাবে | ২০১৬-এর ডিসেম্বর থেকে কার‌্যকর এই নয়া নিয়ম| অনেকেই পাসপোর্ট তৈরি  প্রক্রিয়ায় দীর্ঘায়িত হওয়ার কারণে দরকার না পড়লে পাসপোর্ট ইসু্য করতে চান না | ভারতীয় নাগরিকরা যাতে সহজেই এবার পাসপোর্ট তৈরি করাতে পারেন সেই জন্যই নিয়ম আরও শিথিল করল কেন্দ্র |

এর আগে পাসপোর্টের ভাষার পরিবর্তন ঘটানো হয়| ইংরেজি ও হিন্দিতে দুটি ভাষাই থাকবে পাসপোর্টে বলে জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ | এছাড়া আট বছরের নীচে ও ৬০ বছরের উর্ধ্বে ব্যক্তিদের পাসপোর্ট ফি কমানো হতে চলেছে ১০ শতাংশ | পাশাপাশি রেশন কার্ড জমা দিয়ে তত্কাল পাসপোর্টের জন্য আবেদন করা যাবে  | এর জেরে গ্রামাঞ্চলে থাকা মানুষ যাদের প্যান কার্ড নেই তাদের ক্ষেত্রে সুবিধা হবে |

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top