নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ রহস্যজনক ভাবে অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর৷ মৃতার নাম ঝুমা সরকার শীল৷ ঘটনাটি ঘটেছে আমতলী থানার অধীন রামকৃষ্ণ পল্লী এলাকায়৷ অভিযোগ, মদমত্ত স্বামী যৌতুকের জন্য স্ত্রী ঝুমাকে সব সময় শারীরিক ও মানসিক নির্যাতন করত৷ গত শুক্রবার নিজ ঘরে রহস্যের আগুনে অগ্ণিদগ্দ হলে ও মৃতার বাপের বাড়ির অভিযোগ, স্বামী সুদর্শন শীল আগুন ধরিয়ে খুনের চেষ্টা করেছিল৷ রবিবার ভোরে জি বি হাসপাতালে মৃত্যু হয়েছে ঝুমার৷ জানা গিয়েছে, মৃতার পরিবার আমতলী থানায় পরিকল্পিত ভাবে খুনের মামলা দায়ের করেছেন স্বামী সুদর্শন শীল, শ্বশুর লক্ষ্মণ শীল এবং শাশুড়ি লক্ষ্মী শীলের বিরুদ্ধে৷ পুলিশ মামলা নিলেও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ এনিয়ে মৃতার বাপের বাড়ির লোকজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে৷ পুলিশ জানিয়েছে অভিযুক্তরা পালিয়ে গা ঢাকা দিয়ে রেখেছে৷
যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















