News Flash

  • Home
  • Uncategorized
  • লাল সন্ত্রাস রুখতে সরকারকে হুশিয়ারী কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর
Image

লাল সন্ত্রাস রুখতে সরকারকে হুশিয়ারী কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ সংসদীয় শাসন ব্যবস্থার অপামান করে ত্রিপুরায় স্বৈরতন্ত্র চালানোর অভিযোগ তোলে রাজ্য সরকারকে বিধলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী মানসুক মন্ডাভিয়া৷ শনিবার রাজ্য সফরে এসে সম্প্রতী ক্যাডার হামলায় আক্রান্ত দলীয় কর্মীদের হাসপাতালে দেখতে যান৷ কর্মীদের উপর বর্বোরচিত হামলায় জখম হওয়ার সত্যতা সরজমিনে দেখে চরম ক্ষোভ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ ভারতের মতো বহুদলীয় শাসন ব্যবস্থার একটি ছোট অঙ্গরাজ্যে কমিউনিস্টরা বিরোধী শূন্য রাখতে চাইছে৷ মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে ক্যাডার সন্ত্রাস বন্ধের হুশিয়ারী দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ ১৮’র ভোটে গদিচ্যুত হওয়ার ভয় তাড়া করে বেড়াচ্ছে বামেদের৷ দীর্ঘ ২৫ বছরে ত্রিপুরায় কোন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত করতে পারেনি৷ উন্নয়ন হয়েছে কমিউনিস্ট নেতাদের৷ মোদীর সবকা সাথ, সবকা বিকাশ, নীতি চালু হবে ভাজপা সরকার গঠন হলে দাবী করেছেন তিনি৷ পাশাপাশি আক্রান্ত কর্মীদের অভয় দিতে গিয়ে বলেছেন, বিজেপি কর্মীর উপর হামলা হুজ্জতি করে লাল সন্ত্রাস দিয়ে ক্ষমতায় টিকে থাকার দিন শেষ৷ সরকার পরিবর্তন সময়ের অপেক্ষা বলে দাবী করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷

Releated Posts

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top