News Flash

  • Home
  • Uncategorized
  • দুই অটোর সংঘর্ষে গুরুতর জখম পাঁচজন
Image

দুই অটোর সংঘর্ষে গুরুতর জখম পাঁচজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ দুটি অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছে ৫ জন৷ ২ জনের অবস্থা সঙ্কটজনক৷ ঘটনাটি ঘটেছে শনিবার শহরতলির শ্রী নগর থানাধীন আনন্দনগর এলাকায়৷ স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে আগরতলা থেকে টিআর০১এফ-৪১৭৬ নম্বরের অটো গাড়ি ৫ জন যাত্রী নিয়ে যাওয়ার পথে আনন্দনগর থেকে আগরতলাগামী অটোর সঙ্গে সংঘর্ষে পড়েছে৷ দুমুড়ে মুচড়ে গিয়ে দুই গাড়ির যাত্রী সহ চালক জখম হয়েছে৷ আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য আনন্দনগর হাসপাতালে নিয়ে যায় শ্রী নগর থানার পুলিশ এবং স্থানীয়রা৷ ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর আনন্দনগর হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে চিকিৎসকরা৷ বিশ্বনাথ দে সহ মোট ৩ জনের অবস্থা অস্থিতিশীল হওয়ার জিবি রেফার করেছেন৷ গুরুতর জখম বিশ্বনাথ দে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ সড়ক দূর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় শ্রেষ্ঠ ভারত সামাজিক সংস্থার সভাপতি বিপ্লব কান্তি ভৌমিক৷ চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা হলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top