News Flash

  • Home
  • Uncategorized
  • গরুর অ্যান্টিবডি থেকে এইচআইভি ভ্যাকসিন তৈরির সম্ভাবনা দেখছেন গবেষকরা
Image

গরুর অ্যান্টিবডি থেকে এইচআইভি ভ্যাকসিন তৈরির সম্ভাবনা দেখছেন গবেষকরা

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.) : গরুর অ্যান্টিবডি থেকে তৈরি হতে পারে মানব শরীরের এইচআইভি ভ্যাকসিন । এমনটাই দাবি করা হয়েছে নেচার পত্রিকায় প্রকাশিত গবেষণায় ।ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ ও স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের দাবি, গরুর শরীরে দ্রুত এই অ্যান্টিবডি তৈরি হওয়ায় আশা করা হচ্ছে । এতে সফল হলে সহজভাবে দ্রুত মানুষের শরীরের জন্যও এই রোগ প্রতিরোধী উপায় খুঁজে বার করা যাবে।

ওই গবেষণাপত্রে গবেষকরা জানিয়েছেন, গরুর শরীরে এইচআইভি অ্যান্টিজেন ইঞ্জেকশন দিয়ে তাঁরা দেখেছেন, এর ফলে কয়েক সপ্তাহের মধ্যে তাদের শরীরে শক্তিশালী এইডস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হচ্ছে। অথচ মানুষের ক্ষেত্রে ওই অ্যান্টিবডি তৈরি হতে বছরের পর বছর লাগে।

গবেষকরা জানিয়েছেন, এতদিন ধরে সুস্থ স্বাভাবিক মানুষ ও পশু- উভয়ের শরীরেই এই এইচআইভি প্রতিরোধী অ্যান্টিবডি তৈরির চেষ্টা করেছেন তাঁরা। কিন্তু কাজ হয়নি কোনও ক্ষেত্রে। কিন্তু গরুর শরীরে দ্রুত এই অ্যান্টিবডি তৈরি হওয়ায় আশা করা হচ্ছে, সহজভাবে দ্রুত মানুষের শরীরের জন্যও এই রোগ প্রতিরোধী উপায় খুঁজে বার করা যাবে। এর ফলে মানবশরীরের জন্য এইডসের ভ্যাকসিন তৈরি করার পথে বেশ কিছুটা এগিয়ে যাওয়া গেল বলে তাঁরা মনে করছেন।-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top