News Flash

  • Home
  • Uncategorized
  • অবরোধ রাজনীতির ফাঁকি ধরা পরে গেলো ঃ অর্থমন্ত্রী
Image

অবরোধ রাজনীতির ফাঁকি ধরা পরে গেলো ঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ টানা ১০ দিন ত্রিপুরা অবরুদ্ধ ছিল ৪৪ নং জাতীয় সড়ক৷ ১১ দিনের মাথায় রাজ্য সরকার খামতিং বাড়ি এলাকায় ১৪৪ ধারা জারি করতেই আইপিএফটি তাদের আন্দোলন তুলে নেয়৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকার কেন আগেই এই এলাকায় ১৪৪ ধারা প্রয়োগ করেনি তা নিয়ে সমালোচনার সরব হয়েছে বিভিন্ন মহলে৷ রাজ্য সরকার জেন জাতীয় সড়ককে অবরোধ মুক্ত করতে আগেই ১৪৪ ধারা জারি করেনি এই বিষয়ে অর্থমন্ত্রী ভানুলাল সাহা বলেন, আইপিএফটি কর্মীদের বুঝিয়ে শুনিয়েই গণতান্ত্রিক আন্দোলন প্রত্যাহারে বিশ্বাসী ছিল সরকার৷ এজন্য ধৈর্য্য ধরেছে সরকার৷ তিনি বলেন, এই আন্দোলনের নামে শান্তি বিঘ্নিত করার চেষ্টা হয়েছিল৷ কিন্তু সরকার খুব ধৈর্য্যের সাথে পরিস্থিতির মোকাবিলা করেছে৷ রাজ্য সরকার তাদের বোঝাতে সক্ষম হয়েছে৷ এ কারণেই শান্তিপূর্ণ উপায়ে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা গেছে৷ তিনি আরও বলেন, রাজনৈতিক দলই সরকার গঠন করে৷ নির্বাচনী ইশতেহারে দল শান্তি ও নিরাপত্তার প্রতিশ্রুতি রেখেছিল৷ এই কারণেই সরকার কোনও অশান্তির পথে হাটতে চায়নি৷ তিপ্রাল্যান্ড ইস্যুতে এন সি দেববর্মা কর্মীদের সাথে মিথ্যা কথা বলেছেন বলে অভিযোগ করেন অর্থমন্ত্রী৷ তিনি বলেন, কর্মীদের কাছ থেকে বাঁচতে তিনি ককবরককে বলেছিলেন, তিপ্রাল্যান্ডের দাবি মেনে নিয়েছে কেন্দ্র৷ তাছাড়া ১০ দিনের এই পথ অবরোধের ফলে রাজ্যের অর্থনীতির তেমন কোনও ক্ষতি হয়নি বলে জানান ভানুলাল সাহা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top